Advertisement
E-Paper

ডব্লিউবিএনইউজেএস-এ তিনটি কোর্সে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ, কোন কোন বিষয়ে?

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য তিনটি পাঠক্রমে ভর্তির জন্য পড়ুয়ারা এখনও অনলাইনে আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:৩৬
WBNUJS

ডব্লিউবিএনইউজেএস। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তরের একাধিক কোর্সে ভর্তির মেয়াদ বৃদ্ধি করল বিধাননগরের দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের আইন বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য তিনটি পাঠক্রমে ভর্তির জন্য পড়ুয়ারা এখনও অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের তরফে ক্রিমিনোলোজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেন্সিক সায়েন্সে এমএ কোর্স করানো হবে। পাশাপাশি পড়ানো হবে ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা প্রোটেকশন ল-এর এলএলএম কোর্স। সমস্ত কোর্সের মেয়াদ দু’বছর। কোর্সের পাঠ্যবিষয় পড়ানো হবে ইংরেজি মাধ্যমে। কোর্সগুলিতে বিশেষ পত্র হিসাবে একাধিক বিষয় বেছে নেওয়ার সুযোগ মিলবে। কোর্সের উপর নির্ভর করে আসনসংখ্যা হবে ৩০, ৪০ অথবা ৫০।

ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা প্রোটেকশন ল-এর স্নাতকোত্তরের কোর্সে আইন বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। বাকি কোর্সগুলির ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

সমস্ত কোর্সে এনইউজেএস-পিজিইটি প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করে ভর্তি নেওয়া হবে। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে প্রবেশিকার আয়োজন করা হবে ২৯ মার্চ। আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১,৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ২,০০০ টাকা জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে সমস্ত নথি। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

The West Bengal National University of Juridical Sciences PG Admission 2026 PG Programme 2026 PG Admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy