Advertisement
E-Paper

হিডকো-তে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

সরকারি চাকরিভুক্ত অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে এই পদে। আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৩
অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ।

অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (হিডকো) কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে হিডকোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দেখুন।

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সরকারি চাকরিভুক্ত অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে এই পদে। পাশাপাশি, কম্পিউটারের কাজ জানা থাকতে হবে চাকরিপ্রার্থীকে। ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা করার শেষ দিন ২৩ ফেব্রুয়ারি ’২৩ বিকেল ৫টা পর্যন্ত। ২৩ ফেব্রুয়ারির পর আর কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।

এ ছাড়াও আরও অনেক পদে নিয়োগ চলছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। প্রতিটি পদেই আবেদনের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখতে হিডকো-র ওয়েবসাইটটি দেখুন https://www.wbhidcoltd.com/।

HIDCO West Bengal Housing Infrastructure Development Corporation new job Job Recruitment Vacancy Eligibility WB Govt Jobs Govt Job Kolkata India West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy