Advertisement
E-Paper

রাস্তা সারাই, এক মাস যান নিয়ন্ত্রণ জিটি রোডে

রাস্তা কংক্রিট করার জন্য আজ, মঙ্গলবার থেকে প্রায় এক মাস জি টি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই সময়ে চার চাকার ছোট গাড়ি ও মোটরবাইক ছাড়া অন্য কোনও যানবাহন জি টি রোড দিয়ে হাওড়া থেকে বালির দিকে আসতে পারবে না। ওই গাড়িগুলিকে সালকিয়া চৌরাস্তা থেকে জে এন মুখার্জি রোড হয়ে গিরিশ ঘোষ রোড ধরতে হবে। আবার, বালি থেকে হাওড়াগামী সমস্ত গাড়িকেই বেলুড় বাজার থেকে গিরিশ ঘোষ রোড ধরে যেতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ২১:১১

রাস্তা কংক্রিট করার জন্য আজ, মঙ্গলবার থেকে প্রায় এক মাস জি টি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, ওই সময়ে চার চাকার ছোট গাড়ি ও মোটরবাইক ছাড়া অন্য কোনও যানবাহন জি টি রোড দিয়ে হাওড়া থেকে বালির দিকে আসতে পারবে না। ওই গাড়িগুলিকে সালকিয়া চৌরাস্তা থেকে জে এন মুখার্জি রোড হয়ে গিরিশ ঘোষ রোড ধরতে হবে। আবার, বালি থেকে হাওড়াগামী সমস্ত গাড়িকেই বেলুড় বাজার থেকে গিরিশ ঘোষ রোড ধরে যেতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর জি টি রোড ফের খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, সালকিয়া ঘোষালবাগান থেকে লিলুয়া বড় গেট পর্যন্ত প্রায় ২ কিমি এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত। জল জমার কারণে বছরে তিন-চার বার রাস্তাও ভেঙেচুরে যেত। গত বছরও রাস্তার অবস্থা খারাপ হওয়ায় পূর্ত দফতর জি টি রোডে ম্যাস্টিক অ্যাসফল্ট করে।

জেলা প্রশাসন সূত্রের খবর, পরে রাজ্যের পূর্ত কর্তারা সিদ্ধান্ত নেন, জি টি রোডের যে সব অংশে জল জমে সেখানে কংক্রিট করা হবে। প্রথম পর্যায়ে ওই ২ কিমি অংশে কাজ শুরু হয়। রাস্তার এক পাশ কংক্রিটও করা হয়। এ বার রাস্তার অন্য অংশে কংক্রিট করা হবে। সেই জন্যই জি টি রোডে কোনও বড় গাড়ি ঢুকতে পারবে না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy