Advertisement
E-Paper

চিকিৎসক খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিশেষ শর্তে আবেদন, লুধিয়ানা এবং কলকাতায় হবে কর্মস্থল

লুধিয়ানার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ এবং কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ চিকিৎসক নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:১৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক খুঁজছে দু’টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। লুধিয়ানার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

লুধিয়ানার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এ পার্ট টাইম মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। তাঁর ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও কোনও সরকারি হাসপাতালে অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদে নিযুক্তের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁকে প্রতি দিন ভিজ়িট পিছু পারিশ্রমিক হিসাবে ১,৭৭০টাকা দেওয়া হবে। এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। ৭ মে লুধিয়ানার দফতরে প্রার্থীদের ইন্টারভিউ হতে চলেছে। এ দিন সকাল ১১টার মধ্যে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্র এবং জীবনপঞ্জির মতো নথি নিয়ে যাওয়া প্রয়োজন।

Advertisement

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ মেডিক্যাল অফিসার প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তির এমবিবিএস ডিগ্রির পাশাপাশি, কেমোথেরাপি কিংবা অংকোলজি বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

ওই পদে নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য আসতে পারেন। সংস্থার সল্টলেক ক্যাম্পাসে ইন্টারভিউ হবে ২৫ এপ্রিল।

Medical Officer Recruitment Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy