Advertisement
E-Paper

শিক্ষকতার সুযোগ দক্ষিণ বিহারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, নিযুক্তদের পড়াতে হবে কোন কোন বিষয়?

প্রফেসর পদে মাসিক বেতনকাঠামো ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা। অন্য দিকে, অ্যাসোসিয়েট প্রফেসরদের ১,৩১,৪০০ থেকে ২,১৭,১০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা বেতনকাঠামোয় নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:১২
Central University of South Bihar

সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ মিলবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহারে। বিহারের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নানা পদমর্যাদায় শিক্ষক নিয়োগ করা হবে। নিযুক্তদের পড়াতে হবে বিবিধ বিষয়। এ জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৩৫। নিযুক্তদের বিভিন্ন বিভাগে পড়াতে হবে ইংরেজি, ইতিহাস, প্রত্নতত্ত্ববিদ্যা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কৃষিবিদ্যা,মনোবিদ্যা, শারীরবিদ্যা, গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা-সহ নানা বিষয়।

বিভিন্ন বিষয়ের জন্য কোন পদে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে স্থির করা হয়েছে যোগ্যতার মাপকাঠি। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবিস্তার জানানো হয়েছে।

প্রফেসর পদে মাসিক বেতনকাঠামো ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা। অন্য দিকে, অ্যাসোসিয়েট প্রফেসরদের ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ৫৭,৭০০-১,৮২,৪০০ টাকা বেতনকাঠামোয় নিয়োগ করা হবে।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ২০০০ টাকা। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

central university of south bihar Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026 Govt Jobs 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy