Advertisement
E-Paper

ঘোষিত জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পত্রের দিন, বিজ্ঞপ্তি জারি স্টাফ সিলেকশন কমিশনের

যাঁরা প্রথম পত্রের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শুধু মাত্র তাঁরাই দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৫:৩৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত ৬ মার্চ জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) নিয়োগ পরীক্ষার ফলঘোষণা হয়েছে সম্প্রতি। এ বার স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে দ্বিতীয় পত্র পরীক্ষার দিনঘোষণা হল। কমিশনের ওয়েবসাইটে সোমবারই ঘোষণা করা হল দিনক্ষণ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার (জিই) নিয়োগের দ্বিতীয় পত্রের পরীক্ষার আয়োজন করা হবে আগামী ৭ এপ্রিল। যাঁরা প্রথম পত্রের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শুধু মাত্র তাঁরাই দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশ জুড়ে দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে সিবিটি মাধ্যমে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিষয়ে জেই-র দ্বিতীয় পত্রের পরীক্ষা গ্রহণ করা হবে। তবে পরীক্ষার সময়সীমা এখনও জানানো হয়নি।

দু’টি পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। এর পর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর এবং সংস্থায় কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। সরকারি সংস্থা বা দফতরগুলির মধ্যে রয়েছে, বর্ডার রোডস অর্গানাইজ়েশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভিনেশন, ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজ়েশন।

Staff Selection Commission SSC JE Recruitment SSC JE Exam 2025 SSC Exam Schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy