Advertisement
E-Paper

১৩জন অধ্যাপক এবং শিক্ষক চাই দিল্লি বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

শূন্যপদ ১৩টি। উভয় পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনের জন্য ন্যূনতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৫:৩০
দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অধ্যাপক পদে শিক্ষকতার সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ টেকনোলজি বিষয়ে অধ্যাপক এবং শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগ করা হবে। দু’টি পদ মিলিয়ে শূন্যপদ ১৩টি। উভয় পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনের জন্য ন্যূনতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। প্রফেসর পদে আবেদনের ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। পাশাপাশি, আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।

delhi university Job Vacancy Job Recruitment Professor Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy