হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ২৫ হাজার ৪০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান লাইফ সায়েন্সেস, বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।