Advertisement
E-Paper

গবেষক খুঁজছে আইআইটি খড়্গপুর, প্রকল্পের অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক এবং অন্য এক আইআইটি

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করছে কেন্দ্রীয় মন্ত্রক এবং দেশের অন্য একটি আইআইটি। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পে স্বল্প মেয়াদে কাজ করার সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। বিষয়— ‘টুওয়ার্ডস সিকিয়োর অ্যান্ড রেসিলিয়েন্ট কোলাবোরেটিভ অটোনোমাস ড্রাইভিং কোড (টার)’। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক এবং আইআইটি যোধপুর।

প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। রয়েছে দু’টি শূন্যপদ। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আইটি-তে স্নাতকে ন্যূনতম ৮ সিজিপিএ স্কোর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট-এও।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৪ মার্চ আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Indian Institute of Technology Kharagpur WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy