Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষক প্রয়োজন, আবেদনের জন্য কোন যোগ্যতা থাকা আবশ্যক?

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৪:১৯
ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট।

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। সংস্থার একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য একজনকে বেছে নেওয়া হবে।

বাছাই করা প্রার্থীকে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। তাঁর রসায়ন, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, সয়েল সায়েন্স, অ্যাগ্রোমেটেরোলজি, অ্যাগ্রোনমির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি থাকা প্রয়োজন। প্রার্থীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণও হতে হবে।

নিযুক্ত ব্যক্তির কৃষিবিজ্ঞান সংক্রান্ত প্রকল্পে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, ডেটা অ্যানালিসিস-এর কাজে দক্ষতা থাকা প্রয়োজন। তাঁকে প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে তাঁকে বহাল রাখা হবে।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ পৌঁছে যেতে হবে। ১৫ এপ্রিল বেলা ১১টা থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। তবে, তার আগে আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৮ এপ্রিল।

Indian Agricultural Research Institute Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy