Advertisement
E-Paper

জলপাইগুড়ি জেলার শিশু দত্তক কেন্দ্রে কর্মীর খোঁজ, নানা পদে আবেদনের জন্য বয়ঃসীমা কত?

পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৯,৯৩০ টাকা থেকে ২৩,১৭০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

জলপাইগুড়ি জেলায় কাজের সুযোগ। জেলার শিশু সুরক্ষার কেন্দ্রের অধীনে নিয়োগ হবে। কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

জেলায় ম্যানেজার বা কোঅর্ডিনেটার, আয়া এবং চিকিৎসক নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে পাঁচটি। নিযুক্তদের কেন্দ্রীয় সরকারি একটি প্রকল্পের জন্য সরকার চালিত একটি শিশু দত্তককেন্দ্রে কাজের দায়িত্ব পালন করতে হবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৯,৯৩০ টাকা থেকে ২৩,১৭০ টাকা।

পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বা ৫০ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। চিকিৎসক পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বাকি পদের জন্যেও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদে।

jobs in jalpaiguri WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy