Advertisement
E-Paper

নৃত্য ও মিউজ়িক নিয়ে চর্চা? চাকরি রয়েছে কলাক্ষেত্র ফাউন্ডেশনে, বেতন ৫০ হাজারের বেশি

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৪,৬৬৮ টাকা। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৬:২১
কলাক্ষেত্র ফাউন্ডেশন।

কলাক্ষেত্র ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত।

নাচ অথবা মিউজ়িক নিয়ে চর্চা রয়েছে? পড়াশোনাও করেছেন এই বিষয়গুলি নিয়ে? তা হলে কাজের সুযোগ রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশন খুঁজছে নৃত্য এবং মিউজ়িক শিল্পী। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে।

টিউুটর পদে নিয়োগ করা হবে। মিউজ়িক বিভাগে ২টি এবং নৃত্য (ভরতনাট্যম) বিভাগে ১টি শূন্যপদ রয়েছে।প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫৪,৬৬৮ টাকা। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা/ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও রয়েছে আরও প্রয়োজনীয় যোগ্যতা। যেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে । ‘এমপ্লয়মেন্ট নিউজ়’ পত্রিকায় প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এব্যং শর্তাবলি জানতে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

dance teacher Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy