Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর সিনিয়র রিসার্চ ফেলো নেবে, কোন বিভাগের জন্য?

কেন্দ্রীয় সরকারের সায়েন্স এবং টেকনোলজি বিভাগ প্রজেক্টটি স্পনসর করছে। প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলো পাবেন ৩৫ হাজার টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৫:৩৬
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে রয়েছে গবেষণার সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিশেষ প্রোজেক্টের কাজের জন্য এই পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের সায়েন্স এবং টেকনোলজি বিভাগ প্রজেক্টটি স্পনসর করছে। প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলোকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) উত্তীর্ণ হওয়া দরকার। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে কেমিক্যাল এবং মেকানিক্যালে। পাশাপাশি ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৪ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

IIT Kharagpur Recruitment 2023 Job Vacancy WB Govt Jobs Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy