Advertisement
E-Paper

গুরুত্বপূর্ণ বক্তৃতা বা আদালতের কার্যবিবরণী লিখে রাখেন অনুলিপিকার! কোন যোগ্যতায় মিলবে সুযোগ?

যে কোনও অডিয়ো বা ভিডিয়োর কথা শুনে তা লিখিত আকারে প্রকাশ করার কাজকেই অনুলিপিকার বা ট্রানস্ক্রিপশন বলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:০৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অডিয়ো শোনা বা ভিডিয়ো দেখার সময়ে অনেকেই সব কথা খেয়াল করেন না। দীর্ঘ বৈঠক, সাক্ষাৎকার, বক্তৃতা, পডকাস্ট শুনতে বা দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েন বহু মানুষ। সে ক্ষেত্রে জরুরি তথ্য সংরক্ষণ করার জন্য অনুলিপি বা ট্রানস্ক্রিপশন-এর সাহায্য নেওয়া হয়।

অনুলিপি কী?

যে কোনও অডিয়ো বা ভিডিয়ো-র ভাষ্য অপরিবর্তিত রেখে তাকে লিখিত আকারে প্রকাশ করাকেই ট্রানস্ক্রিপশন বা অনুলিপি বলে। লিখিত আকারে রূপান্তরের সময় কোনও ভাবেই ভাষ্যের অদলবদল করা হয় না। যে ভাষাতে অডিয়ো বা ভিডিয়ো শোনা যায়, সেই ভাষাতে, সেই বক্তব্যেরই লিখিত রূপ দেওয়া হয় ট্রান্সক্রিপশনে। যাঁরা এই কাজ করেন, তাঁদের ট্রান্সক্রাইবার বা অনুলিপিকার বলা হয়।

অনুূবাদ এবং অনুলিপির পার্থক্য কোথায়?

অনুবাদ বা ট্রানস্লেশনের ক্ষেত্রে মূল ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে হয় লেখা বা ভাষ্যকে। অন্য দিকে, ট্রানস্ক্রিপশন বা অনুলিপি তৈরির ক্ষেত্রে একটি ভাষাতেই লেখ্য রূপ তৈরি করতে হয়।

কেন প্রয়োজন অনুলিপি?

যে কোনও বৈঠক বা বক্তৃতা ভবিষ্যতে কাজে লাগতে পারে। সে জন্য আলোচিত বিষয় লিখিত আকারে সংরক্ষণ করে রাখা প্রয়োজন। অনেক সময় কোনও গবেষণার কাজেও সেই লিখিত প্রতিলিপির সাহায্য নেওয়া যায়। এ ছাড়া, যাঁরা কানে শুনতে পান না, তাঁরাও প্রতিলিপির সাহায্য নিয়ে পড়াশোনা, গবেষণা বা কর্মক্ষেত্রে নানা কাজ করতে পারেন।

কোন কোন ক্ষেত্রে অনুলিপি প্রয়োজন?

আদালতের শুনানির লিখিত প্রতিলিপি তৈরি থেকে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ শুনে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন অনুলিপি বা ট্রান্সক্রিপশনের। এ ছাড়া, বিভিন্ন ক্ষেত্রের বৈঠক, বক্তৃতা বা ইন্টারভিউয়ের বক্তব্য সংরক্ষণ করার জন্যও অনুলিপি তৈরির প্রয়োজন পড়ে।

অনুলিপিকার হওয়ার জন্য যোগ্যতা—

কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা না থাকলেও অনুলিপিকার হওয়া যায়। কাজ করা যায় পূর্ণ সময় বা আংশিক সময়ের জন্য। বেছে নেওয়া যায় আংশিক সময়ের পেশা হিসাবেও। তবে মেডিক্যাল বা আইনি ট্রান্সক্রিপশনের কাজের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে ডিগ্রি থাকা জরুরি।

কী কী দক্ষতা জরুরি?

অনুলিপিকার হওয়ার জন্য আগ্রহীদের শোনা এবং নির্দিষ্ট ভাষা বোঝার ক্ষমতা থাকতে হবে। টাইপিং স্পিড ভাল থাকতে হবে। প্রয়োজন একাগ্রতা এবং ধৈর্য্যও।

কোন কোন সরঞ্জাম প্রয়োজন?

যদি কেউ বাড়ি থেকেই কাজ করতে চান, তা হলে তাঁদের ভাল হেডফোন থাকতে হবে। প্রয়োজন ইন্টারনেট সংযোগ-সহ কম্পিউটার বা ল্যাপটপ এবং স্মার্টফোন। এ ছাড়া কিছু ক্ষেত্রে আধুনিক সফটঅয়্যার থাকাও জরুরি।

উপার্জন—

বর্তমান বাজারদর অনুযায়ী, নতুনদের ক্ষেত্রে উপার্জন হতে পারে প্রতি অডিয়ো মিনিটে ৫০ থেকে ৭০ টাকা। অভিজ্ঞদের ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বেড়ে মাসে ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা বা তার বেশি হতে পারে।

Transcriber Transcription Jobs Transcription Jobs Eligibility Transcription Jobs Salary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy