Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্পে গবেষক এবং কর্মী প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন?

ন্যাশনাল এগ্রি-ফুড অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট-এ গবেষণার কাজের জন্য গবেষক এবং কর্মী প্রয়োজন। ওই সংস্থায় নিযুক্তেরা প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১১:২৭
ন্যাশনাল এগ্রি-ফুড অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট।

ন্যাশনাল এগ্রি-ফুড অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থার প্রকল্পে গবেষক এবং কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করত হবে। শূন্যপদ আটটি।

নিযুক্তদের ন্যাশনাল এগ্রি-ফুড অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট-এর কাজ করতে হবে। ওই সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, ফিল্ড ওয়ার্কার হিসাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের জেনোমিক্স ডেটা, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও ফেনোটাইপিং এবং ফেনোমিক্স নিয়ে কাজের দক্ষতাও থাকতে হবে। ওই পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা দেওয়া হবে।

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের এগ্রিকালচারাল সায়েন্স, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার সমতুল কোনও বিষয়ে ওই ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তাঁদের ডিএনএ কিংবা আরএনএ আইসোলেশন, ক্লোনিং এবং জিন এক্সপ্রেশন অ্যানালিসিস নিয়ে কাজের দক্ষতা থাকাও দরকার। নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ফিল্ড ওয়ার্কার পদে লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। উল্লিখিত পদে নিযুক্তদের নমুনা সংগ্রহের মতো কাজে দক্ষতা থাকা প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

২৭ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ চলবে। তবে, তার আগে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ মার্চ। এ ছাড়াও প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের দিনও আবেদন জমা দিতে পারবেন।

Govt Jobs 2026 Govt Job Vacancy 2026 Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy