Advertisement
E-Paper

রেলটেল কর্পোরেশন-এর ডেটা সেন্টারে কর্মীর খোঁজ, পোস্টিং হতে পারে দেশের যে কোনও প্রান্তে

পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতনকাঠামো ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:৫৫
RailTel

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কর্মখালি। এই মর্মে শনিবার রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার একটি বিভাগে বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এ জন্য অফলাইনে প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।

সংস্থায় টেকনিক্যাল বিভাগ বা ডেটা সেন্টারের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে। শূন্যপদের সংখ্যা ৯। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। তাঁদের দেশ এবং বিদেশের যে কোনও অঞ্চলেই পোস্টিং দেওয়া হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতনকাঠামো ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বা ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

বিভিন্ন পদে আবেদনের বয়ঃসীমা পৃথক। কোনও পদে ২১ থেকে ৩০ বছর বা আবার কোনও পদে ২৭ থেকে ৩৪ বছরের মধ্যে বয়স হলেও আবেদন করা যাবে। প্রতি পদেই ইঞ্জিনিয়ারিং-এর নানা বিষয়ে বিই, বিটেক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রির পাশাপাশি বেশ কিছু বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে জরুরি, অত্যাধুনিক প্রযুক্তির সার্টিফিকেশন-ও। মূল বিজ্ঞপ্তিতে যা বিশদ উল্লেখ করা হয়েছে।

সমস্ত পদেই শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি ডাকযোগে পাঠাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৬০০ এবং অসংরক্ষিতদের জন্য ১২০০ টাকা। আগামী ৬ এপ্রিল আবেদনের শেষ দিন।

RailTel Corporation of India Limited WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy