Advertisement
E-Paper

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রকল্পের কাজ, কোন পদে কর্মীর খোঁজ চলছে?

মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলে কিশোর-কিশোরীদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ২০১২ সালের পকসো আইন কী ভাবে প্রয়োগ করা হচ্ছে, তা বিশ্লেষণ করা হবে গবেষণায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯
St. Xavier\\\'s University, Kolkata

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

বিশেষ একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছে, একটি বিশেষ গবেষণা প্রকল্পের জন্য মিলিত ভাবে কাজ করবে কয়েকটি প্রতিষ্ঠান। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলে কিশোর-কিশোরীদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ২০১২ সালের পকসো আইন কী ভাবে প্রয়োগ করা হচ্ছে, তা বিশ্লেষণ করা হবে গবেষণায়। মিলিত ভাবে প্রকল্পের কাজ করবে জেভিয়ার আইন স্কুল, আইআইটি খড়্গপুর এবং মেঘালয়ের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়।

প্রকল্পে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। অস্থায়ী ভাবে নিযুক্তদের দু’মাস প্রকল্পে কাজ করতে হবে। তাঁদের সাম্মানিক হবে মাসে ১০,০০০ টাকা।

আবেদনকারীদের আইনে স্নাতক হতে হবে। যাঁদের আইন, সমাজবিজ্ঞান, অপরাধতত্ত্ব, সমাজবিদ্যা, মনোবিদ্যা বা সমধর্মী বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

St. Xaviers University Kolkata WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy