Advertisement
E-Paper

৭১৫০ শিক্ষানবিশ নেবে এসবিআই, রাজ্য থেকে সুযোগ পাবেন ৪৬০ জন কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ দেশ জুড়ে মোট ৭,১৫০ কর্মী নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ৪৬০ জনকে। অনলাইন পরীক্ষা ও অন্য পদ্ধতিতে কর্মী বাছাই করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:১১
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

সরকারি ব্যাঙ্কে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ শেখার পাশাপাশি বেতনও মিলবে। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষানবিশ আইন ১৯৬১-এর নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ দেশ জুড়ে মোট ৭,১৫০ কর্মী নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ৪৬০ জনকে। অনলাইন পরীক্ষা ও অন্য পদ্ধতিতে কর্মী বাছাই করা হবে। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা। প্রশিক্ষণের মেয়াদ এক বছরের। আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://sbi.bank.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন ২০২৬। এই সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment Bank Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy