Advertisement
E-Paper

ফিল্ড ইনভেস্টিগেটর ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট-এর খোঁজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আবেদন কী ভাবে?

প্রতিষ্ঠানের অ্যান্থ্রোপলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৬:১৭
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের অ্যান্থ্রোপলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে সাম্মানিক পাবেন ৩৭ হাজার টাকা। ফিল্ড ইনভেস্টিগেটর পাবেন ২০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy