রাজ্য সরকারি বিভাগে পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন। রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন (ডব্লুবিএমএসসি) এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিজেদের ওয়েবসাইটে।
বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ ১৪টি। প্রতি মাসে ২৮ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
রাজ্য মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমোপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লুবিএমএসসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।