Advertisement
E-Paper

Dev Patel: বাস্তবে সিনেমার দৃশ্য, অভিনেতা দেব পটেল জীবনের ঝুঁকি নিয়ে রুখলেন হিংসা

অ্যাডিলেডের রাস্তায় হিংসাত্মক ঘটনার সাক্ষী দেব পটেল। আক্রমণোদ্যত মহিলার মুখোমুখি হয়ে থামালেন সংঘাত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২০:৩০

অ্যাডিলেডের রাস্তায় ছুটছেন একজন পুরুষ, পিছনে ছুরি হাতে এক মহিলা। মনে হবে, কোনও ছবির শ্যুটিং চলছে। বাস্তবে এই ঘটনার সাক্ষী হলেন অভিনেতা দেব পটেল। জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়ে রুখে দিলেন যুগলকে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বন্ধুদের সঙ্গে গ্যাস স্টেশনের বাইরে ছিলেন দেব। রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিলেন একজন মহিলা ও পুরুষ। হঠাৎ তাঁদের এই ঝগড়া হিংসাত্মক দিকে মোড় নেয়।

মহিলাটি পুরুষটির বুকে ছুরিকাঘাত করতে যাওয়ার সময় দেব ছুটে গিয়ে আটকানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় পুরুষটি ছুরিকাহত হলেও সেই আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দেব দু'জনকে থামানোর চেষ্টা না করলে পরিস্থিতি মারত্মক হতে পারত বলে জানা গিয়েছে।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং গ্রেফতার করা হয় মহিলাকে।

‘স্লামডগ মিলিওনিয়ার’-এর অভিনেতা দেব বর্তমানে তাঁর স্ত্রী টিল্ডা কোভাম-হার্ভের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকেন। পটেলের কেরিয়ারে আর একটি উল্লেখযোগ্য ছবি ‘লায়ন’। এই ছবিতে নিকোল কিডম্যানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন দেব।

Dev Patel Slumdog Millionaire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy