Advertisement
E-Paper

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে রসিকতা করেছিলেন! এ বার নীনা জানালেন, কোন অভিনেতাকে দেখে তিনি মুগ্ধ

তাঁর মন্তব্য প্রায়ই শিরোনামে উঠে আসে। তাঁর ব্যক্তিগত জীবনও উঠে এসেছে আলোচনায়। এ বার তিনি জানালেন, বলিউডের কোন অভিনেতা তাঁকে মুগ্ধ করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৮
Actress Neena Gupta revealed that she was impressed by the acting skill of a Bollywood actor

কাকে দেখে মুগ্ধ হয়েছিলেন নীনা? ছবি: সংগৃহীত।

তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই আলোচনা শুরু হয়েছিল। ৬৬ বছর বয়সেও তাঁকে নিয়ে এমন গুঞ্জন, দেখে অবাক হয়েছিলেন ঠিকই। তবে বিষয়টি নিয়ে নিজেও রসিকতা করেছিলেন নীনা গুপ্ত। তাঁর মন্তব্য প্রায়ই শিরোনামে উঠে আসে। তাঁর ব্যক্তিগত জীবনও উঠে এসেছে আলোচনায়। এ বার তিনি জানালেন, বলিউডের কোন অভিনেতা তাঁকে মুগ্ধ করেছিলেন।

‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে সেই সময়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন নীনা। তখন সেই অভিনেতাকে প্রথম দেখেন তিনি। প্রথম দেখাতেই সেই অভিনেতার ব্যক্তিত্ব ও অভিনয় দেখে মুগ্ধ হন তিনি। প্রথম দিনই বুঝেছিলেন, অভিনয়ে ভাল হতে গেলে এই অভিনেতার থেকে প্রশিক্ষণ নেওয়া জরুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিনেতাকে নিয়েই খোলাখুলি কথা বললেন নীনা। বর্ষীয়ান অভিনেত্রী জানান, পঙ্কজ কপূরকে প্রথম দিন দেখেই মুগ্ধ হয়েছিলেন তিনি। তাঁর কথায়, “পঙ্কজ কপূর আমাদের সিনিয়র ছিলেন। ওঁকে প্রথম দেখেই মনে হচ্ছিল, কী অসম্ভব নিষ্ঠাবান একজন অভিনেতা, কঠোর পরিশ্রমী! ওঁর থেকে সকলের কিছু শেখা উচিত। আমরা সবাই ওঁকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অভিনেতা হতে গেলে ওঁর থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত।” পঙ্কজ শুধুই একজন ভাল অভিনেতা নন। পরিবারের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। মনে করেন নীনা।

উল্লেখ্য, কিছু দিন আগে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রীতিভোজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নীনা। তাঁর পরনে ছিল একটি সাদা শাড়ি। সেই দিনই ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সেই বিতর্কে নীনার মন্তব্য ছিল, “আমি অন্তঃসত্ত্বা নই। আসলে ওই অনুষ্ঠানে যে শাড়িটা পরেছিলাম, সেটার কাপড়টা এমন যে পেটের দিকটা ফুলে ছিল। কিন্তু, আমার অন্তঃসত্ত্বা হওয়ার যে খবর ছড়িয়েছে, তাতে খুশি। আমার বয়সে দাঁড়িয়ে এমন ভাবনাচিন্তা করা হচ্ছে দেখে ভাল লাগছে। বোঝা যাচ্ছে, দেশ এগোচ্ছে।”

Advertisement
Neena Gupta Hollywood Actor Pankaj Kapur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy