Advertisement
E-Paper

কঠিন সময় মেয়ের পাশে দাঁড়াতে সব চুল কেটে ফেললেন ঐন্দ্রিলার বাবা

বাবাকে নিয়ে আবেগঘন ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৭:৪৯
বাবার সঙ্গে ঐন্দ্রিলা।

বাবার সঙ্গে ঐন্দ্রিলা।

এক ঢাল কালো চুল ছিল ঐন্দ্রিলা শর্মার। ক্যানসারের চিকিৎসার জন্য বিদায় জানাতে হয়েছে সেই চুল। কঠিন সময় মেয়ের পাশে দাঁড়াতে তাই বাবাও একই পদক্ষেপ করলেন। কেটে ফেললেন মাথার সব চুল।

বাবাকে নিয়ে আবেগঘন ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি। দেখা যাচ্ছে, ঐন্দ্রিলাকে জড়িয়ে রেখেছেন তাঁর বাবা। দু’জনের মাথাতেই কোনও চুল নেই। তবে ঐন্দ্রিলার মুখে লেগে হাসি। ক্যাপশনে লিখেছেন, ‘বাবা কখনও মুখে বলে না ভালবাসি। নীরবে প্রাণ দিয়ে ভালবেসে যায়। কাল হঠাৎ সব চুল কেটে দেয়। বাবার ভালবাসা হয়তো এ রকমই হয়। আমি খুবই সৌভাগ্যবতী’।

ঐন্দ্রিলার পাশে থাকতে নিজের লম্বা চুল ছোট করে কেটে ফেলেছিলেন অভিনেত্রীর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরীও। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। পাশাপাশি দু’টি ছবির এক দিকে দেখা গিয়েছিল, অতীতের সব্যসাচী-ঐন্দ্রিলাকে। তখন দু’জনেরই মাথা ভর্তি চুল। অন্য দিকে, বর্তমান সময়ের ছবি। সেই ছবিতে ঐন্দ্রিলার মাথায় চুল নেই এবং সব্যসাচীর চুল ছোট করে কাটা। অভিনেতা লিখেছিলেন, ‘৫ মাসে জীবন কতটা বদলে যায়? আর ব্যাড হেয়ার ডে-র সমস্যা থাকল না’।

পারমিতা চক্রবর্তী নামে ঐন্দ্রিলার এক বন্ধুও তাঁর পাশে দাঁড়াতে মাথার সব চুল কেটে ফেলেন। তাঁর ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, ‘কিছু বন্ধুত্ব এ রকমও হয়। আমি বাক‌্‌রুদ্ধ’।

Tollywood Actress Aindrila Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy