Advertisement
E-Paper

মা পূজা বেদীর সঙ্গে আর নয়, নিজের ফ্ল্যাটে স্বাধীন জীবন শুরু করছেন আলায়া

বর্তমানে অনিল কপূরের প্রতিবেশী আলয়া। জুহুতে ঝকঝকে এক বাড়ি রয়েছে তরুনীর। বিলাসেই জীবন কাটছিল। সে সব ছেড়ে হঠাৎ একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৭:৪২
 মুম্বইয়ের সেভেন বাংলোস এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট প্রস্তুত। সেখানেই স্বাধীন ভাবে জীবন শুরু করতে চান আলায়া।

মুম্বইয়ের সেভেন বাংলোস এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট প্রস্তুত। সেখানেই স্বাধীন ভাবে জীবন শুরু করতে চান আলায়া।

বয়স সবে ২৪ বছর, তার মধ্যেই নিজের রাস্তা গোছাতে চাইছেন আলয়া। মা পূজা বেদীর সঙ্গে আর থাকবেন না। মুম্বইয়ের সেভেন বাংলোস এলাকায় সমুদ্রমুখী ফ্ল্যাট প্রস্তুত। সেখানেই স্বাধীন ভাবে জীবন শুরু করতে চান অভিনেত্রী। ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও বাড়িয়ে নিয়েছেন এর মধ্যেই। যেটা করতে একেবারেই বেশি সময় লাগেনি।

বর্তমানে অনিল কপূরের প্রতিবেশী আলায়া। জুহুতে ঝকঝকে এক বাড়ি রয়েছে তরুনীর। বিলাসেই জীবন কাটছিল। সে সব ছেড়ে হঠাৎ একা থাকার সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই। বিশেষত, মা পূজার সঙ্গে তাঁর সম্পর্ক এত নিবিড় যে, তাঁকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না আলয়া।

যদিও খবরটা সত্যিই, জানিয়েছেন পূজা নিজেই। মেয়ের নতুন ঠিকানা হতে চলেছে তাঁর বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে।

২০২০ সাল। ‘জওয়ানি জানেমন’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন আলয়া। সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছেন প্রথম ছবিতে। নতুন কাজে হাত দেওয়ার আগেই নতুন পদক্ষেপ অভিনেত্রীর। মায়ের ছত্রছায়ায় পরিচিত হতে না চেয়ে অল্প বয়সেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছেন আলয়া। এতেই গর্বিত পূজা।

Alaya F Alaya Furniturewala Actress Pooja Bedi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy