বিতর্কের পর বিতর্ক। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এই ঘটনার মাঝে বিজেপি বিধায়কের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিও বিয়ে প্রসঙ্গে নিজের বক্তব্য জানান। তার পরে সেই লেখা মুছেও দেন। এখন কেমন আছেন ঋতিকা? আনন্দবাজার ডট কম-কে কী বললেন হিরণের দ্বিতীয় স্ত্রী?
হিরণের বিয়ে-বিতর্ক নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি এমনিতেই সরগরম। প্রথমে তাই বিষয়টি নিয়ে কোনও কথা বলতেই রাজি হচ্ছিলেন না ঋতিকা। কিছু দিন আগে অস্ত্রোপচার হয়েছে তাঁর। ফলে শরীর যে একেবারে সুস্থ, তা-ও নয়। এর মধ্যে সমাজমাধ্যম জুড়ে এত বিতর্ক, ফলে সবকিছু থেকে দূরে থাকাই আপাতত সঠিক বলে মনে করছেন তিনি। তাই এই মুহূর্তে খুব বেশি কথা বলতেও চাইছিলেন না। আনন্দবাজার ডট কম-এর ফোন পেয়ে প্রথমে জানিয়েছিলেন, তিনি কোনও কথাই বলতে চান না। পরে অবশ্য ঋতিকা বললেন, “আমি এই সব কিছু থেকে দূরে থাকতে চাই।”
কিছু দিন হল অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেনডিক্স বাদ দেওয়া হয়েছে তাঁর। ঋতিকা বলেন, “আস্তে আস্তে সুস্থ হচ্ছি। এখনও শরীর খুব একটা ভাল নেই। আমি চাই, সবাই ভাল থাকুক। সুস্থ থাকুক। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আমি কোনও খ্যাতি চাই না। এত দিন আমি যা পেয়েছি সবটাই ঈশ্বরপ্রদত্ত। এর চেয়ে বেশি কিছু বলব না। এই সব থেকে নিজেকে দূরে রাখতে চাই।”
বিয়ে-বিতর্ক নিয়ে এর আগে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতাও নিজের মতামত জানিয়েছেন। ঋতিকাও নিজের মতামত দিয়েছেন। কিন্তু এখনও হিরণ নীরব। তাঁকেও আনন্দবাজার ডট কম-এর তরফে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও উত্তর মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?