অবশেষে মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গত দু’সপ্তাহ ধরে তাঁর বিয়ে-বিতর্ক নিয়ে সরগরম সর্বত্র। কলকাতায় এসে কী বললেন তিনি?
আনন্দবাজার ডট কম -কে হিরণ জানিয়েছেন, তিনি কলকাতায় ছিলেন না। এত দিন চেন্নাইয়ে ছিলেন। তিনি যোগ করেন, “যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো আমি করতে পারি না।”
দু’সপ্তাহ আগে এক মঙ্গলবার আচমকাই বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন হিরণ। যে ছবিতে দেখা গিয়েছিল, বারাণসীর এক ঘাটে ঋতিকা গিরিকে হিন্দুমতে বিয়ে করছেন হিরণ৷ সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। তার পরেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, হিরণের সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ হয়নি। তাঁদের ১৯ বছরের কন্যাসন্তান আছে।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলাও দায়ের হয়। তার পরেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা ঘোষণা করেন, পাঁচ বছর ধরে সম্পর্কে আছেন তাঁরা। অনিন্দিতা সব জানতেন। যদিও সেই পোস্টও মুছে দেন ঋতিকা। পরে অবশ্য আনন্দবাজার ডট কম -কে তিনি জানিয়েছিলেন, কোনও খ্যাতি চান না। সব কিছুর থেকে দূরে থাকতে চান। এত বিতর্কের মাঝে নীরব ছিলেন হিরণ। অবশেষে সেই নীরবতা ভাঙলেন। আপাতত রাজনৈতিক কাজের জন্য কলকাতাতেই থাকবেন তিনি, জানান হিরণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
‘আমি খ্যাতি চাই না, সব কিছুর থেকে দূরে থাকতে চাই’, আনন্দবাজার ডট কম-কে আর কী বললেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা?