Advertisement
E-Paper

ছবি নিয়ে কথা বলতে গিয়ে বিবাদ, ঐন্দ্রিলার মুখ চেপে ধরলেন অঙ্কুশ!

সে কী! তবে কি ১০ বছরের বন্ধুত্ব-প্রেমের মাঝে এসে পড়ল অহং? ভিডিয়ো ও ক্যাপশন দেখে অন্তত তেমনই মনে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২০:১২
অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলা ফাইল চিত্র

আগামী ১২ ফেব্রুয়ারি অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘ম্যাজিক’ ছবিটি মু্ক্তি পেতে চলেছে। নানা মাধ্যমে চলছে তারই প্রচার। কখনও অনীক ধরের গানের ভিডিয়োয়, কখনও বা জাদু দেখিয়ে। কোনও দিন আবার প্রচারের খাতিরে হচ্ছে হাতাহাতি, চুলোচুলিও!

সে কী! তবে কি ১০ বছরের বন্ধুত্ব-প্রেমের মাঝে এসে পড়ল অহং? ভিডিয়ো ও ক্যাপশন দেখে অন্তত তেমনই মনে হচ্ছে।

‘ম্যাজিক’-এর নতুন গান মু্ক্তি পেয়েছে সম্প্রতি। আর তা নিয়ে কথা বলতেই বৃহস্পতিবার লাইভে আসছেন পর্দা ও বাস্তব জীবনের জনপ্রিয় জুটি অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কার সোশ্যাল মিডিয়া পেজে সেটি দেখা যাবে, তা নিয়েই শুরু হল লড়াই। অঙ্কুশ মুখ চেপে ধরলেন ঐন্দ্রিলার। ঐন্দ্রিলা তাঁর প্রেমিক অঙ্কুশের চুলের মুঠি ধরে, তাঁর মাথাটি দিলেন ঝাঁকিয়ে। শুধু তা-ই নয়, তাঁর কথার মাঝে যাতে কথা না বলেন ঐন্দ্রিলা, তাই শুরুতেই তাঁকে ‘চুপ’ করিয়ে দিলেন অঙ্কুশ।

না না, এ সব বাস্তবের ঝঞ্ঝাট নয়। এটি প্রচারের নতুন ভঙ্গি ছিল মাত্র। মিথ্যে মিথ্যে লড়াই করে, সে ভিডিয়োর দিকে দর্শকদের মন আকর্ষণ করলেন যুগল। সবটাই ছিল মিষ্টি প্রেমের আলগা মারামারি। কাউকে আঘাত করার কোনও ইচ্ছে নেই অঙ্কুশ বা ঐন্দ্রিলার। তাই মজা করে ক্যাপশনে লিখলেন, ‘জরুরি ঘোষণা...তবে তার সঙ্গে একটু আত্মাভিমানের লড়াইও থাকছে।’

লড়াইয়ের ফাঁকে ফাঁকে তাঁদের কথা থেকে জানা গেল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অঙ্কুশের ফেসবুক পেজ ও ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম পেজ থেকে তাঁদের লাইভ দেখা যাবে। সেখানে নিজেদের নতুন ছবি নিয়ে কথা বলবেন তাঁরা।

Tollywood Oindrila Sen Ankush Hazra Magic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy