Advertisement
E-Paper

ক্ষতবিক্ষত কোমরে পড়েছে বড় সেলাই! আঘাতের ছবি প্রকাশ্যে এনে কী জানালেন অনুরাগ ডোভাল?

কোমরের কাছে বড় সেলাই পড়েছে অনুরাগের। তা ছাড়াও কোমডর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ক্ষতচিহ্ন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১২:৪০
নতুন সিদ্ধান্ত নিলেন অনুরাগ!

নতুন সিদ্ধান্ত নিলেন অনুরাগ! ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রামে লাইভ করতে করতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘বিগ বস্‌’ খ্যাত অনুরাগ ডোভালকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি। প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। ফলে দুর্ঘটনার ক্ষতও ছিল গভীর। সেই ক্ষতের ছবিই এ বার অনুরাগ ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

কোমরের কাছে বড় সেলাই পড়েছে অনুরাগের। তা ছাড়াও কোমর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ক্ষতচিহ্ন। অনুরাগ জানিয়েছেন, তিনি নতুন জীবন শুরু করতে চলেছেন। কিছু দিন আগেই হাসপাতালের আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন অনুরাগ। তবে ফেরেননি নিজের বাড়ি। এক বন্ধুর খামারবাড়িতে রয়েছেন তিনি। সেখানেই ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।

অনুরাগের আপ্তসহায়ক রোহিত পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নেটপ্রভাবী এখন বন্ধুর খামারবাড়িতে রয়েছেন। তবে সেই খামারবাড়ি ঠিক কোথায়, তা প্রকাশ্যে আনতে চাননি রোহিত। তিনি এ-ও জানান, অনুরাগের স্ত্রী ঋতিকা এখন স্বামীর সঙ্গে নেই।

কিছু দিন আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে নিজের আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। সুস্থ হয়ে উঠে অনুরাগ বলেন, “ভাল আছি। এ ভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি।” পাশাপাশি এ-ও বলেন, “এটা আমার নবজন্ম। ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ।”

Anurag Dobhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy