চেনার উপায় নেই অর্জুন রামপালকে। নিজেকে বদলে ফেলেছেন অভিনেতা। চুলে প্ল্যাটিনাম ব্লন্ড রং করিয়ে নিমেষে চমকে দিয়েছেন সকলকে। ইনস্টাগ্রামে শুক্রবার নিজের নতুন ‘লুক’-এর ছবি দিলেন অর্জুন।
তবে নিজে ছবি প্রকাশ করার আগে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা। তার পর থেকেই অর্জুনের এই নতুন রূপের ছবির ঘুরপাক করছে নেটমাধ্যমে। অর্জুনের চুলের সজ্জার দায়িত্বে ছিলেন আলিম হাকিম। বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। সইফ আলি খান, সঞ্জয় দত্ত, হার্দিক পাণ্ড্যরাও রয়েছেন সেই তালিকায়।
‘ধকড়’ ছবির জন্যই অর্জুনের এই ভোলবদল। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। গত ফেব্রুয়ারি মাসে মধ্য প্রদেশে শ্যুটিংও করেছেন অভিনেতা। ২০২০ সালের অক্টোবর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এই বছর অক্টোবরে অবশেষে মুক্তি পেতে পারে কঙ্গনা-অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ‘ধকড়’।
array(10) {
["version"]=>
string(3) "1.0"
["author_name"]=>
string(8) "rampal72"
["provider_name"]=>
string(9) "Instagram"
["provider_url"]=>
string(26) "https://www.instagram.com/"
["type"]=>
string(4) "rich"
["width"]=>
int(658)
["html"]=>
string(6962) "
"
["thumbnail_url"]=>
string(276) "https://scontent.cdninstagram.com/v/t51.2885-15/e35/s480x480/202107092_531945181163041_4181464567157685340_n.jpg?tp=1&_nc_ht=scontent.cdninstagram.com&_nc_cat=1&_nc_ohc=gjk7qcoRCA4AX_Fpbfx&edm=AMO9-JQAAAAA&ccb=7-4&oh=10e42d6b8529b7cd42075ad663d3c86e&oe=60D3DF31&_nc_sid=b9f2ee"
["thumbnail_width"]=>
int(480)
["thumbnail_height"]=>
int(479)
}
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: