Advertisement
E-Paper

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র নতুন মুখ অমিতাভ?

বুধবারেই কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা সাফ জানিয়ে দেন, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। যদিও এর জন্য একটি বিজ্ঞাপনী সংস্থার চুক্তির মেয়াদ ফুরনোকেই কারণ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু গত কালই এটা পরিষ্কার হয়ে যায় যে, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-য় আর থাকছেন না আমির। কিন্তু নতুন জল্পনার সূত্রপাত সেখান থেকেই। আমিরের পর ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ কে হতে চলেছেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ২১:২২

বুধবারেই কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা সাফ জানিয়ে দেন, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। যদিও এর জন্য একটি বিজ্ঞাপনী সংস্থার চুক্তির মেয়াদ ফুরনোকেই কারণ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু গত কালই এটা পরিষ্কার হয়ে যায় যে, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-য় আর থাকছেন না আমির। কিন্তু নতুন জল্পনার সূত্রপাত সেখান থেকেই। আমিরের পর ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ কে হতে চলেছেন?
জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আমিরের পরবর্তী মুখ হতে পারেন অমিতাভ বচ্চন। প্রথমত, এটি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের বিজ্ঞাপন। দ্বিতীয়ত, দেশের প্রচারের মুখ অমিতাভ (সম্ভাবনা)। তাই আমিরের বাদ যাওয়ার বিতর্ক পেরিয়ে দেশের মানুষের মধ্যে জল্পনা এবং উত্সাহ ক্রমেই বাড়ছে।
তবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ওই সূত্রটি আরও জানিয়েছে, শুধু অমিতাভ নয়, এই সম্ভাব্য তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন বা প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকারাও। তবে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হিসেবে নরেন্দ্র মোদীর গুজরাতের পর্যটন প্রচারের মুখ অমিতাভের থাকার বিষয়ে মানুষ অনেক বেশি আশাবাদী। এ বার অপেক্ষা শুধু সরকারি ঘোষণার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy