Advertisement
E-Paper

ঘরে এল দেবী, মেয়ে কোলে ঝলমলে ছবি বিপাশা-কর্ণের

এত দিনে ছবিটা পূর্ণ হল। প্রেম থেকে বিয়ে, তার পর সন্তান। জীবনের এক বিশেষ পর্যায়ের পরিক্রমা সারলেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। তাঁদের কোল জুড়ে এখন দেবী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৯:৫৫

ফাইল চিত্র।

সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। মঙ্গলবার হালকা গোলাপি কাঁথায় জড়ানো দেবীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেল বিপাশাকে। স্বাস্থ্যের সুরক্ষার কারণে তাঁর মুখ ঢাকা ছিল মাস্কে। যদিও সদ্য মা হওয়ার দীপ্তি ধরা পড়ছিল ‘জিসম’ নায়িকার সানগ্লাস পরা চোখেও। পাশেই ঝলমলে মুখে কর্ণ। বাবা হওয়ার আনন্দ উপচে পড়ছে তাঁর হাসিতেও।

মেয়ে কোলে তারকা জুটি মুম্বইয়ের বাড়িতে প্রবেশের আগেই ছেঁকে ধরেছিলেন আলোকচিত্রীরা। পরিপূর্ণ পরিবারের পর্যাপ্ত ছবি নিয়ে তবেই ছাড়লেন। গত শনিবার, ১২ নভেম্বর জন্ম নিয়েছে বিপাশা-কর্ণের সন্তান। যার নাম রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার। জন্মের পর থেকে ৩ দিন হাসপাতালেই পর্যবেক্ষণে ছিলেন মা-মেয়ে। তার পর নবজাতকের যত্নআত্তির জিনিসপত্র কিনে এ বার বাড়ি ফিরলেন বাবা-মা।

মেয়ে কোলে ঘরে ফিরলেন কর্ণ-বিপাশা।

মেয়ে কোলে ঘরে ফিরলেন কর্ণ-বিপাশা। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং কর্ণ। চলতি বছর অগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে। মাতৃত্বকালীন ফোটোশুটের ছবিও পোস্ট করেছিলেন। তার পর গত মাসেই মা এবং শাশুড়ির আদরে বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অপেক্ষার অবসানে এসেছে এক রাজকন্যা। যেন উৎসবের মরসুম বলিউডে।

Bipasha Basu Karan Singh Grover new born baby bollywood celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy