Advertisement
E-Paper

রাঘব চড্ঢার রাজনৈতিক জীবনে বড় বদল! এর মধ্যেই আলোচনা তাঁর ও পরিণীতির সম্পত্তির পরিমাণ নিয়ে

রাঘবকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিল আপ (আম আদমি পার্টি)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার মধ্যে উঠে এল পরিণীতি চোপড়া ও রাঘব চড্‌ঢার সম্পত্তির প্রসঙ্গ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:১৩
Check out the net worth of Parineeti Chopra and Raghav Chadha

রাঘব ও পরিণীতি কত সম্পত্তির অধিকারী? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে বার বার খবরে উঠে এসেছিলেন রাঘব চড্‌ঢা। রাজ্যসভায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বক্তব্য বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছিল। এ বার তাঁকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিল আপ (আম আদমি পার্টি)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এ বার এই আলোচনার মধ্যেই উঠে এল পরিণীতি চোপড়া ও রাঘব চড্‌ঢার সম্পত্তির প্রসঙ্গ।

পরিণীতি ও রাঘব দু’জন ভিন্ন কর্মজগতের মানুষ। তবে তাও বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসাবেই পরিচিত। প্রায়ই টিনসেল টাউনের খবরে উঠে আসেন তাঁরা।

পরিণীতির অভিনয়ের সফর শুরু হয়েছিল ‘লেডিজ় ভার্সাস রিকি বেহল’ ছবি থেকে। তার পরে ‘ইশকজ়াদে’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে। বক্সঅফিসে ঝড় তুলেছিল সেই ছবি। এর পরেও বেশ কিছু ছবিতে সাড়া ফেলেন তিনি। ২০২৪ সালে পরিণীতির ছবি ‘অমর সিংহ চমকিলা’ বিশেষ ভাবে প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ডের হয়ে প্রচার করেও উপার্জন করেন অভিনেত্রী। তিনি সুগায়িকাও। কয়েকটি ছবিতে প্লেব্যাক গেয়েছেনও। শোনা যায়, তাঁর কাছে ৭৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Advertisement

বান্দ্রায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে পরিণীতির যার দাম ২২ কোটি টাকা। এর পাশাপাশি তাঁর গাড়ির সম্ভারও নাকি বেশ লোভনীয়। সেই সম্ভারে একটি ১.৩০ কোটি টাকার গাড়িও রয়েছে। প্রথম ছবির মাধ্যমেও আকাশছোঁয়া অঙ্ক উপার্জন করেছিলেন তিনি। নবাগতা অভিনেত্রী হিসাবে নজির গড়েছিলেন তিনি। যে বছর তিনি ছবিতে অভিনয় শুরু করেছিলেন, সেই বছর ৫.৩৬ কোটি টাকা রোজগার করেছিলেন তিনি।

অন্য দিকে, রাঘবের মোট সম্পত্তির পরিমাণ অনেকটাই কম। শোনা যায়, তিনি ৫০ লক্ষ টাকার সম্পত্তির মালিক। তাঁর কাছে রয়েছে একটি ৩৬ লক্ষ টাকার বাড়ি এবং একটি মারুতি সুজ়ুকি সুইফ্‌ট ডিজ়ায়ার গাড়ি। সেই সঙ্গে ৪.৯৪ লক্ষ টাকার সোনা রয়েছে তাঁর কাছে।

স্বামী-স্ত্রী দু’জনের মোট সম্পত্তির পরিমাণ ৭৪.৫ কোটি টাকা। ২০২৩ সালে বিয়ে করেছিলেন রাঘব ও পরিণীতি। ২০২৫ সালে তাঁদের কোলে আসে সন্তান।

Parineeti Chopra Raghav Chadha Net Worth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy