Advertisement
E-Paper

Vir Das Covid Positive: বলিপাড়ায় ফের করোনা, এ বার আক্রান্ত অভিনেতা-কৌতুকশিল্পী বীর

বলিউডে বেড়েই চলেছে কোভিড। এ বার করোনা আক্রান্ত বীর দাস। বন্ধ করতে হল শো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২৩:০৭
কৌতুকশিল্পী বীর দাস।

কৌতুকশিল্পী বীর দাস। ফাইল চিত্র।

বলি পাড়ায় আবারও করোনা-হানা। আক্রান্তের তালিকায় যোগ হল অভিনেতা-কৌতুকশিল্পী বীর দাসের নাম। নিজের অসুস্থতার খবর নেটমাধ্যমে নিজেই ভাগ করে নেন অভিনেতা। বাড়িতেই পরীক্ষা করেছিলেন বীর। যার ফল আসে পজিটিভ।

মুম্বই সংবাদমাধ্যমের খবর, এই মুহূর্তে গুজরাতে আছেন বীর। ওখানেই তাঁর পরবর্তী শো করার কথা। কোভিড হওয়ায় ছবি অনুষ্ঠান আপাতত বন্ধ রাখতে হবে। সেই কারণে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন বীর। নতুন শোয়ের টিকিটও বিলি হয়ে গিয়েছিল।

নিজের ব়্যাপিড টেস্টের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে কৌতুকশিল্পী জানান ব়্যাপিড টেস্টে করোনা পজিটিভ এসেছে তাঁর। অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা- 'আরটিপিসিআর পরীক্ষা করাতে যাচ্ছি। এই মুহূর্তে শো বন্ধ করতে হচ্ছে। পরের তারিখ কবে হবে, সেই চেষ্টা চালাচ্ছে আমার টিম। টিকিটের দাম সবাইকে ফেরত দিয়ে দেওয়া হবে।’

কয়েকদিন আগেই বলিউডে করোনা আক্রান্ত হন শাহরুখ খান, ক্যাটরিনা কইফ-সহ একাধিক তারকা। কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে জনা পঞ্চাশেক অতিথি করোনা আক্রান্ত হন বলে অভিযোগও উঠেছে।

এ দিকে, দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাসখানেক আগে শহর এলাকায় সংক্রমিতের সংখ্যা ছিল নগণ্য। বেশির ভাগ বরোয় এক জনও সংক্রমিত ছিলেন না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার দেশে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ৮ হাজার ৮২২ জন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

COVID Positive Comedian Vir Das
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy