Advertisement
E-Paper

Vicky-Katrina: মঞ্চসজ্জার বিদেশি সামগ্রী, নাচগান, আনন্দ-আয়োজনের মাঝেই আইনি বিপাকে ভিকি-ক্যাটরিনা

রাজস্থানের এক আইনজীবী ভিকি, ক্যাটরিনা এবং সিক্স সেনসেস বারওয়ারা ফোর্ট (যেখানে তাঁদের বিয়ে হবে) কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ১৪:১৭
বিপাকে ভিকি-ক্যাটরিনা।

বিপাকে ভিকি-ক্যাটরিনা।

প্রেম পরিণতি পাচ্ছে। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। বিয়ের আগে সঙ্গীতানুষ্ঠান শুক্রবার। এলাহি আয়োজন। ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘রেট্রো’ থিমে সাজানো হবে অনুষ্ঠানের মঞ্চ। তার জন্য বিদেশ থেকে আনানো হয়েছে বিশেষ ধরনের ক্রিস্টাল বল। এ ছাড়াও তালিকায় রয়েছে আরও অন্যান্য সামগ্রী।

সঙ্গীতানুষ্ঠানে নেচে মঞ্চ মাতাবেন বর-কনে। নাচের জন্য বেছে নেওয়া হয়েছে ক্যাটরিনার একাধিক ছবির গান। এ ছাড়াও ভিকির তালিকায় রয়েছে তাঁর প্রিয় পঞ্জাবি গান। তাঁদের বিশেষ দিনে গান গাইবেন বিখ্যাত পঞ্জাবি গায়ক গুরুদাস মান। শোনা যাচ্ছে , ক্যাটরিনার বোনেরা মহড়া দিয়ে নাচের জন্য প্রস্তুত। বাদ যাবেন না অভিনেত্রীর মা-ও। বর-কনেকে নাচ শেখানোর দায়িত্ব নিয়েছেন বলিউডের দুই পরিচালক— কর্ণ জোহর এবং ফারহা খান।

আরও পড়ুন:

এই আনন্দ-আয়োজনের মাঝেই বিপাকে পড়েছেন ‘ভিক্যাট’। বিয়ের ঠিক আগেই আইনি সমস্যায় জড়িয়েছেন তাঁরা। রাজস্থানের এক আইনজীবী ভিকি, ক্যাটরিনা এবং সিক্স সেনসেস বারওয়ারা ফোর্ট (যেখানে তাঁদের বিয়ে হবে) কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দুই তারকার নিরাপত্তার কারণে ডিসেম্বরের ছয় থেকে ১২ তারিখ পর্যন্ত চৌথ মাতা মন্দিরের রাস্তা বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না। তাঁদের সমস্যার কথা ভেবেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

Vicky Kaushal katrina kaif Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy