Advertisement
E-Paper

রাতারাতি মহিলা ভক্তদের ‘ডার্লিং’! বিজয় বর্মা বিয়ের প্রস্তাব পাচ্ছেন পাকিস্তান-কানাডা-ফ্রান্স থেকে

ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব পাঠানো একাধিক মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ধরেছেন বিজয়। সেখানে দেখা গিয়েছে, অভিনেতাকে বিয়ে করার জন্য ‘পাগল’ তাঁর মহিলা ভক্তরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৫
বিজয় বর্মা।

বিজয় বর্মা। ফাইল চিত্র।

‘ডার্লিং’ ছবির পর অভিনেতা বিজয় বর্মার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। মহিলা ভক্তদের মধ্যে বিজয়কে ঘিরে এতটাই উন্মাদনা তৈরি হয়েছে যে, দেশ তো বটেই, বিদেশ থেকেও বিয়ের প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। সে কথা নিজে মুখেই জানালেন অভিনেতা।

গত শুক্রবার ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব পাঠানো একাধিক মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ধরেছেন বিজয়। সেখানে দেখা গিয়েছে,অভিনেতাকে বিয়ে করার জন্য ‘পাগল’ তাঁর মহিলা ভক্তরা। এমন প্রস্তাব পেয়ে রসিকতাও করেছেন অভিনেতা। পাকিস্তান, কানাডা, ফ্রান্স থেকে বিজয়কে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাঁর অনুরাগীরা।

বিজয়ের উদ্দেশে এক মহিলা লিখেছেন, ‘পাকিস্তান চলে এসো, আমার বাবার সঙ্গে কথা বলো’। উত্তরে বিজয় লিখেছেন, ‘লখনউয়ের কাজ সেরেই আসছি। মির্জাপুরের শ্যুটিং তো ভাল করে করতে হবে।’ আর এক অনুরাগী লিখেছেন, ‘গুজরাত সবচেয়ে ভাল জায়গা। বচ্চনজি বলে থাকেন, কোনও দিন গুজরাতে তো ঘোরো।’ বিয়েতে রাজি করাতে বিগ বি-র কথা যে ভাবে বললেন ওই অনুরাগী, তা দেখে হেসে ফেলেছেন বিজয়।

বিজয়ের অন্য এক মহিলা ভক্ত আবার কানাডায় থাকেন। সেখানে অভিনেতাকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন ওই ভক্ত। ফ্রান্সের বাসিন্দা এক মহিলা তাঁর মায়ের সঙ্গে কথা বলার জন্য বিজয়কে অনুরোধ করেছেন। একের পর এর মহিলা অনুরাগীর বিয়ের প্রস্তাব পেয়ে অভিনেতা যে অভিভূত, তা তাঁর জবাবে রসিকতার ছাপ দেখলেই স্পষ্ট।

Vijay Varma Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy