Advertisement
E-Paper

অস্কার থেকে ফিরেই দীপিকা-রণবীরের সুখের সংসারে চিড়! ভিডিয়োতেই বোঝা গেল সবটা

সদ্য অস্কার থেকে ফিরেছেন এর মাঝেই একটি অনুষ্ঠানে দেখা মিলল রণবীর-দীপিকার। তবে তাঁদের ভিডিয়োয় সিঁদুরে মেঘ দেখছেন তাঁদের অনুরাগীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ২১:২৬
Picture Of Deepika Padukone And Ranveer Singh

রণবীর-দীপিকার সুখের সংসারে ফাটল! ছবি: সংগৃহীত।

যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল। বারে বারে প্রমাণ করেছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। অন্য দিকে, দীপিকা মিতভাষী, ব্যক্তিত্বময়ী। অভিনেত্রী হিসাবেও তাঁর খ্যাতি বিপুল। রণবীরের আবার সদা চনমনে জাহিরে বিশ্বাসী। ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধবেন এমনটা হয়তো আশা করেননি অনুরাগীরা। তার পর যখন দাম্পত্যে রয়েছেন, কেমন আছেন দু’জনে? বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কথা বার করা যায়নি। আর রণবীর? তাঁর উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এ বার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। তবে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাঁদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছে। তবে প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই যুগল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে সেখানে ধরা পড়ছে দু’জনের সম্পর্কের ছন্দপতন।

ঠিক কী হয়েছিল সেই অনুষ্ঠানে? দীপিকা গাড়ি থেকে নামলেন। দু’জনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কি না, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তাঁরা। এর পর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাত ধরলেন না পর্যন্ত। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। জল্পনা অনুরাগীদের মধ্যে তাঁদের মধ্যে সবকিছু ‘অল ইজ ওয়েল’ তো!

Deepika Padukone Ranveer Singh Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy