Advertisement
E-Paper

হিন্দু পরিবারে জন্ম, পরে ধর্ম পরিবর্তন! তিন বার বিয়ে, স্ত্রী লিজ়েলের কারণে খ্রিস্টান হন রেমো?

বিয়ের আগেই প্রথম সন্তানের জন্ম দেন রেমোর স্ত্রী। তাঁদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল লিজ়েলের বাবা-মায়ের। সেই কারণে কি রমেশ গোপী নায়ার থেকে রেমো হন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:১৬
(বাঁ দিকে) রেমো ডিসুজ়া, (ডান ডিকে) লিজ়েল ডিসুজ়া।

(বাঁ দিকে) রেমো ডিসুজ়া, (ডান ডিকে) লিজ়েল ডিসুজ়া। ছবি: সংগৃহীত।

বলিউডের খ্যাতনামী নৃত্য পরিচালক রেমো ডিসুজ়া। নৃত্যগুরুর পাশাপাশি একাধিক বাণিজ্যসফল ছবির পরিচালক তিনি। ২০ বছর বয়সে বিয়ে করেন লিজ়েল ডিসুজ়াকে। দিনকয়েক আগেই স্ত্রী লিজ়েল জানান, নব্বইয়ের দশকে তাঁরা একত্রবাস শুরু করেন। এমনকি তাঁদের সন্তানের জন্ম হয় বিয়ের আগে। যদিও লিজ়েল নাকি তাঁর মাকে বলেছিলেন যে, তাঁদের মন্দিরে বিয়ে হয়েছে। মানতে চাননি লিজ়েলের মা। তার পরে?

লিজ়েলের মায়ের কথায় খ্রিস্টানমতে বিয়ে করতে হয় রেমো ও লিজ়েলকে। জন্মসূত্রে রেমো ছিলেন হিন্দু। সেই কারণেই নাকি এই সম্পর্কে আপত্তি ছিল লিজ়েলের মা-বাবার। অনেকেই মনে করেন, স্ত্রীর কারণে ধর্ম পরিবর্তন করেন রেমো। অবশেষে প্রকাশ্যে এল সত্য।

রেমো জানান, তিনি ও লিজ়েল একবার হিন্দুমতে বিয়ে করেন। তার পরে খ্রিস্টানমতে বিয়ে করেন। এখানেই শেষ নয়। ২০ বছরের বিবাহবার্ষিকীতে আবার নাকি বিয়ে করেন তাঁরা। যদিও রেমোর যখন ধর্ম পরিবর্তন হয়, তখন তাঁর বয়স ১৫। অর্থাৎ বিয়ের আগেই ধর্মান্তরিত হয়েছিলেন তিনি।

রেমো জানান, মুম্বইয়ে আসার আগে তিনি জামনগরে ছিলেন। সেই সময়ে এক গির্জার সঙ্গে যুক্ত ছিলেন। সেই গির্জার পাদরিই তাঁকে ধর্মান্তরিত হতে সাহায্য করেন। রেমোর কথায়, ‘‘আমার ধর্ম পরিবর্তন হয় বিয়ের বহু বছর আগে। গুজরাতের গির্জার পাদরি আমাকে খ্রিস্টান হওয়ার উপদেশ দেন। তখনই সিদ্ধান্ত নিই। আমার ধর্ম পরিবর্তনে বাবা এমনিতে আপত্তি করেননি। শুধু অনুরোধ করেছিলেন যাতে আমার রমেশ গোপী নায়ার নামটা যাতে না বদলাই। আমার স্ত্রী জন্মসূত্রেই খ্রিস্টান।’’

খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও নৃত্যগুরুর বাড়িতে রয়েছে গণেশের মন্দির ও শিবের মন্দির। রেমো জানান, সকালে উঠে তিনি প্রথমে গণেশ মন্দিরে যান। তা ছাড়াও প্রতি সোমবার তিনি শিবের পুজো করেন।

Remo D'Souza Bollywood Director Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy