Advertisement
E-Paper

Katrina-Alia: আলিয়া অভিনীত কোন চরিত্রে অভিনয় না করতে পারার আক্ষেপ রয়ে গিয়েছে ক্যাটরিনার?

আলিয়ার সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু আলিয়ার এই চরিত্র বিশেষ নজর কেড়েছিল ক্যাটরিনার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১২:৪৯
আলিয়ার কোন চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা?

আলিয়ার কোন চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা?

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ। ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘নমস্তে লন্ডন’, ‘এক থা টাইগার’-সহ ঝুলিতে বহু বহু ছবি। ক্যাটরিনার নাচে মোহিত তাঁর অনুরাগীরা। কিন্তু জানেন কি এত সাফল্যের পরও একটা আক্ষেপ থেকেই গিয়েছে নায়িকার মনে!

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই আক্ষেপের কথাই বলে ফেললেন নায়িকা। এত ধরনের চরিত্রে অভিনয়ের পরও ক্যাটরিনার আক্ষেপ, তিনি যদি ‘গল্লি বয়’-এর আলিয়া চরিত্রে অভিনয় করতে পারতেন তাহলে কী ভালই না হত। তিনি বলেন, “গল্লি বয়-এ আলিয়ার চরিত্র বেশ নজর কেড়েছিল। ‘শাকিনা’ চরিত্রে অভিনয় করার সুযোগটা যদি আমি পেতাম তা হলে খুব খুশি হতাম।” তবে আলিয়ার কাজ দেখে মুগ্ধ নায়িকা। তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করতে ভোলেননি ক্যাট।

আলিয়া ভট্ট আর ক্যাটরিনার বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে সকলেরই জানা। দু’জন একসঙ্গে জিমও করতেন। যদিও এক সময় রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। পরবর্তী কালে আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীরের।কিন্তু সেই প্রভাব আলিয়া-ক্যাটরিনার সম্পর্কে পড়েনি।

আপাতত দুই নায়িকাই সুখে সংসার করছেন। এক দিকে সদ্য স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিদেশে জন্মদিন পালন করে দেশে ফিরেছেন ক্যাট। অন্য দিকে নতুন অতিথির অপেক্ষায় রণবীর-আলিয়া।

Alia Bhatt Ranbir Kapoor katrina kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy