Advertisement
E-Paper

Khorkuto: বড় দিনের বড় খবর! মেয়ে আসছে তৃণার কোলে?

দার্জিলিং ঘোরার ফলাফল, বউদিভাইয়ের মতো গুনগুনের কোলেও আসছে ফুটফুটে সন্তান!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ২০:১৫
জীবনের সেরা উপহার পেতে চলেছে গুনগুন।

জীবনের সেরা উপহার পেতে চলেছে গুনগুন।

দার্জিলিংয়ে গিয়েই বড় হয়ে গেল গুনগুন! সৌজন্য তাকে ভালবেসে বড় হওয়ার পাঠ দিল। ফলাফল? বউদি ভাইয়ের মতো তার কোলেও আসছে ফুটফুটে সন্তান!

‘শ্রীময়ী’ শেষ হওয়ার দুঃখ যেন নানা উপায়ে ভুলিয়ে দিতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর আর এক ধারাবাহিক ‘ধুলোকণা’য় এখন বিয়ের মরসুম। দাশগুপ্ত পরিবারের ছোট ছেলে তানের বিয়ের পর্ব সবে মিটেছে। রেশ কাটার আগেই সকলের চোখে ধুলো দিয়ে কালীঘাটে লালন আর ফুলঝুরি। বাড়ির মেয়ে চড়ুই যাতে লালনকে কেড়ে নিতে না পারে, সেই ব্যবস্থা করতেই গোপনে সাত পাক ঘুরবে তারা। পাশাপাশি, বড় দিনের আগেই বড় ঘোষণা করতে চলেছে কাহিনি-চিত্রনাট্যকারের আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। সান্তাক্লজ সেজে সবাইকে উপহার দিতে গিয়ে নিজেই জীবনের সেরা উপহার পেতে চলেছে গুনগুন ওরফে তৃণা সাহা। তার ‘ক্রেজি’ সৌজন্য জানিয়েছে, ‘মা’ হতে চলেছে সে!


সৌজন্য যদিও সোজাসুজি মুখে বলেনি কিছুই। আভাসে বুঝিয়েছে সবটাই। গুনগুনের জীবনে সে-ই সান্তাক্লজ। মোজায় লুকিয়ে রেখেছে ছোট্ট পুতুল! সৌজন্যকে উপহার দিতে গিয়ে নিজের উপহার চোখে পড়েছে গুনগুনের। বুঝেও যেন অবুঝ সে। কী কারণে তার জন্য মোজার ভিতরে মেয়ে পুতুল রেখে গেল তার ‘ক্রেজি’? গুনগুন ফের যেন জটিল ধাঁধার মুখোমুখি। বোকাবাক্সের দর্শক ততটাও বোকা নন। তাঁরা বুঝে ফেলেছেন সব। ফলে, ধারাবাহিক ঘিরে বছরশেষের উদযাপন আপনা থেকেই জমজমাট।
আগামী ১৪ ফেব্রুয়ারি তৃণা-নীল ভট্টাচার্যের বিবাহ-বার্ষিকী। অনুরাগীদের কৌতূহল, ধারাবাহিকের গল্প কবে ‘সত্যি’ হবে তৃণার জীবনে?

TV Serial Trina Saha Koushik Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy