Advertisement
E-Paper

বলিউড ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন সামান্থা! অবশেষে মুখ খুললেন অভিনেত্রীর মুখপাত্র

অসুস্থ সামান্থা, দীর্ঘ দিন ধরেই মায়োসাইটিসে ভুগছেন তিনি। অসুস্থতার কারণেই নাকি ফেরাচ্ছেন একের পর এক হিন্দি ছবির প্রস্তাব। অবশেষে সত্যিটা এল সামনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১২:২২
বলিউড ছাড়ছেন সামান্থা! নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

বলিউড ছাড়ছেন সামান্থা! নীরবতা ভাঙলেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

বেশ কয়েক মাস ধরেই পেশির প্রদাহে ভুগছেন। যার পোশাকি নাম মায়োসাইটিস। অসহ্য যন্ত্রণা শরীরে, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা ঘুরে এসেছেন অভিনেত্রী। তবে, বিশেষ উপকার হয়নি। এদিকে ‘ফ্যামিলি ম্যান ২’ এর সাফল্যের পর থেকেই বলিউড থেকে ঝুড়ি ঝুড়ি কাজের প্রস্তাব পেয়েছেন সামান্থা রুথ প্রভু। বলিউডের ফিসফিসানি, আয়ুষ্মান খুরানার বিপরীতেই নাকি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সামান্থা। কিন্তু, আয়ুষ্মান নয়, বরং বরুণ ধওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ ওয়েব সিরিজের ভারতীয় সংস্করণে দেখা যাবে সামান্থাকে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে বলিউডে একের পর এক কাজ ছাড়তে চলেছেন বলেই খবর রটেছে। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

সামান্থার মুখপাত্র বলেছেন, ‘‘এটা ঠিক যে এখন কদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী।’’ তবে তারই পাশাপাশি তিনি জানান, ‘সিটাডেল’ সিরিজ়ের কাজ যথা সময়ে শেষ করবেন সামান্থা। কিন্তু কিছু কারণবশত এই প্রজেক্টের কাজ ছ’মাস পিছিয়ে গিয়েছে। এর মাঝে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি তেলুগু ছবির করার কথা ছিল ‘ও ওয়ান্টাওয়া’ গার্লের। তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন অভিনেত্রী। অন্য দিকে বলিউডের যে সব পরিচালকের ছবি করার কথা এগিয়েছে তাঁদেরকে আগামী বছর জানুয়ারি মাসেই ডেট দেওয়া শুরু করবেন এই দক্ষিণী তারকা।

কিন্তু শরীর একেবারেই সঙ্গ দিচ্ছে না সামান্থার। আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। শোনা যাচ্ছে চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন অভিনেত্রী।

Samantha Ruth Prabhu Bollywood movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy