কোমরের সঙ্গে সারা শরীর দুলছে ছন্দে। মঞ্চে তাঁকে দেখে হাততালি দিচ্ছেন দেব, রুক্মিণী, মনামীরা। বেলি ডান্স করে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চ মাতালেন অভিনেত্রী সৃজলা গুহ। সৃজলার অভিনয় ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনপ্রেমীরা পেয়েছিলেন নতুন জুটি। তার পর লেখিকা সৃজলাকেও পেয়েছেন দর্শক। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর লেখা প্রথম বই ‘ফরএভার জানুয়ারি’। আর এ বার সামনে আসতে চলেছেন নৃত্যশিল্পী সৃজলা।
নতুন অবতারে নায়িকাকে দেখে তাঁর ভক্তরা যেমন উত্তজিত, তেমনই আবার অনেকের বক্তব্য বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে কেন নকল করার চেষ্টা করছেন সৃজলা? স্টার জলসা পরিবারের পুরস্কার মঞ্চে এমনই এক নৃত্যপরিবেশনা করছিলেন সৃজলা। তার পর থেকেই দর্শকের দাবি এমন। এত দিন মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সৃজলার অনুষ্ঠানের বিষয়ে কথা বলতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তিনি বললেন, “নাচের প্রতি আমার ভালবাসা সেই ছোটবেলার। আমার নিন্দকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলেন নোরা ফতেহিকে নাকি আমি নকল করি। নোরা বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি। সবার ধারণা ঠিক নয়।’’
আরও পড়ুন:
-
বাবার মতো অভিনয়ে কবে আসবেন? মধ্যরাতে মুম্বইয়ে নামতেই শাহরুখ-পুত্র আরিয়ানকে ভালবাসার অভ্যর্থনা
-
কোন সারায় মজেছেন শুভমন? তেন্ডুলকর নন, ধোঁয়াশা কাটিয়ে হোটেল থেকে বেরোলেন সারা আলি খান
-
‘ক্ষতিপূরণের লোভে এটা অশোক এবং হিমাংশু ধানুকার সাজানো ঘটনা’, টলিপাড়ার অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক রানা
-
দেশের তারকাসন্তানরা এখানেই পড়ে, মাস গেলে স্কুলের খরচ কত, জানলে চমকে যাবেন
প্রসঙ্গত, ১০ বছর আগে দুবাইয়ের এক নৃত্যশিল্পীর থেকে বেলি ডান্সের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিক শেষের পর আপাতত দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। পাহাড়ের কোলে বসে সূর্যোদয় দেখছেন। কোথায় গিয়েছেন? কার সঙ্গেই বা গিয়েছেন? তা পুরোটাই গোপন রাখতে চান। ২১ অক্টোবর শহরে ফেরার পর আবারও অন্য কোনও দিকে বেরিয়ে পড়বেন সৃজলা।