Advertisement
E-Paper

পরস্পরের ইনস্টাগ্রাম তালিকা থেকে বাদ কার্তিক আর জাহ্নবী, কী এমন ঘটল?

এর আগে কার্তিকের সঙ্গে সারা আলি খান এবং অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন রীতিমতো ছড়িয়ে পড়েছিল বলিউডে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৮:৪৭
কার্তিক আর জাহ্নবী, ভাল সময়ের ছবি।

কার্তিক আর জাহ্নবী, ভাল সময়ের ছবি। ফাইল চিত্র।

প্রেমের পালে হঠাৎ মন্দার হাওয়া! এই কিছু দিন আগেও শোনা গিয়েছিল, দু’জনে নাকি পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। দু’জনের নাকি কথা বলা বন্ধ। ঝগড়া এমন জায়গায় গিয়েছে, পরস্পরকে ইনস্টাগ্রামে ব্লকে করে দিয়েছেন তাঁরা।
কার্তিক আরিয়ান আর জাহ্নবী কপূর। ইনস্টাগ্রামে একে অপরের তালিকায় তাঁরা আর নেই। কী এমন হল? প্রশ্নের উত্তর নেই কারও কাছেই। ‘দোস্তানা ২’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা নাকি পরস্পরের বেশ ঘনিষ্ঠ। লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। কিন্তু বন্ধ হয়নি এই দু’জনের মেলামেশা। শোনা গিয়েছিল, তাঁরা নাকি একসঙ্গে গোয়া বেড়াতেও গিয়েছেন। কিন্তু সে জল্পনায় আপাতত ইতি।
এর আগে কার্তিকের সঙ্গে সারা আলি খান এবং অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন রীতিমতো ছড়িয়ে পড়েছিল বলিউডে। অনন্যার সঙ্গে কার্তিকের ঘনিষ্ঠতার কথা জানিয়েছিলেন ভূমি পেডনেকরও। তার পর ‘দোস্তানা ২’-এর শ্যুটিংয়ের সময় থেকেই অনন্যাদের সঙ্গে দূরত্ব বেড়ে যায় অভিনেতার। তবে জাহ্নবীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে কার্তিক অন্য কারও ঘনিষ্ঠ হলেন কিনা, তা এখনও জানা যায়নি।

Kartik Aaryan jahnvi Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy