Advertisement
E-Paper

Jeet Ganguly: ‘গোপাল’ ইউভানকে অভিনব উপহার দিলেন মামা জিৎ, আপ্লুত শুভশ্রী

রবিবার ঘরোয়া ভাবে পালিত হয়েছে ইউভানের এক বছরের জন্মদিন। মায়াপুর থেকে প্রতিনিধিরা এসেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১০:৩২
ইউভানের বিশেষ দিনে তার জন্য গান গাইলেন জিৎ।

ইউভানের বিশেষ দিনে তার জন্য গান গাইলেন জিৎ।

ভাগ্নে ইউভানের জন্য গান লিখেছিলেন মামা জিৎ গঙ্গোপাধ্যায়। একরত্তিকে সঙ্গীতশিক্ষা দেওয়ার ভারও এখন তাঁর উপর পড়েছে। তাই জন্মদিনেও তাকে গান উপহার দিলেন জিৎ। ছেলের জন্য জিতকে গাইতে দেখে আপ্লুত শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই মুহূর্তকে লেন্সবন্দি করে পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

২০১৪ সালে ‘সিটিলাইটস’ ছবির জন্য তাঁর তৈরি ‘মুস্কুরানে কি ওয়াজা তুম হো’ গানটি গাইলেন জিৎ। এই পংক্তির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমার হাসির কারণ তুমি’। গানে গানেই রাজ-শুভশ্রীর ছেলের প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করেছেন টলিউডের সঙ্গীত পরিচালক। জিৎ মনে করেন এই গানটি তিনি তাঁর ‘গোপাল’ ইউভানের জন্যই লিখেছিলেন। গানের শেষ দিকে জিতের সঙ্গে গলা মিলিয়েছিলেন শুভশ্রী-সহ সেখানে উপস্থিত সকলেই।

রবিবার ঘরোয়া ভাবে পালিত হয়েছে ইউভানের এক বছরের জন্মদিন। মায়াপুর থেকে প্রতিনিধিরা এসেছিলেন। পুষ্পাভিষেক হয়েছে। অর্থাৎ কৃষ্ণ ঠাকুরকে ফুল দিয়ে স্নান করানো হয়েছে। এর পর কীর্তনেরও আয়োজন হয়েছিল। একরত্তির জন্য আনা হয়েছিল মস্ত বড় কেক। রাজ-শুভশ্রীর কাছের বন্ধু এবং আত্মীয়রা অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সেখানে।

Raj Chakraborty Subhashree Ganguly Jeet Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy