Advertisement
E-Paper

১২ বছর পর এক ফ্রেমে ঝিলিক এবং ফুলকি, ‘মা’ সিরিয়ালের এই চরিত্রদের মনে পড়ে?

১২ বছর হল শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘মা’। সেই সিরিয়ালের চরিত্রদের ইনস্টাগ্রামে আবার একসঙ্গে দেখে দর্শকের মনে পড়ে গেল বহু স্মৃতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৭:৩৩
Jhilik and Phulki characters from star Jalsha serial Maa reunited after 12 years, Tithi Basu and Bhavana Bannerjee shared their photo

এত বছর পর আবার একই ফ্রেমে দেখা গেল ঝিলিক আর ফুলকিকে। ছবি: সংগৃহীত।

প্রায় এক যুগ আগের কথা। ১২ বছর আগে তাঁদের একসঙ্গে ক্যামেরার সামনে দেখেছিলেন দর্শক। যদিও সেই সময় অনস্ক্রিন একে অপরকে সহ্য করতে পারতেন না। এক জন ‘ঝিলিক’ আর অন্য জন ‘ফুলকি’। ‘মা’ সিরিয়ালের এই দুই জনপ্রিয় চরিত্র। ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। আর ফুলকি চরিত্রে দর্শক দেখেছিলেন ভাবনা বন্দ্যোপাধ্যায়কে। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। ভাবনা চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছেন। কিন্তু তিথিকে বহু দিন হল আর ছোট পর্দায় দেখা যায়নি। এত বছর পর আবার একই ফ্রেমে দেখা গেল ঝিলিক আর ফুলকিকে।

আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন তাঁরা। ফুলকিকে জড়িয়ে চেপে ধরে তিথি। যে ছবি পোস্ট করে তিথি লেখেন, “কেউ কি ভেবেছিল, ১২ বছর পর এ ভাবে ঝিলিক আর ফুলকিকে দেখা যাবে।” কয়েক দিন আগে পর্দার ভাইয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তিথিকে। ওই সিরিয়ালে তিথির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ দাস। পরে বড় পর্দায় তোপসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আবারও সেই ভাইবোনেদের একসঙ্গে দেখা মিলল। পুরনো বন্ধুদের খুঁজে পেয়ে ভীষণই খুশি তাঁরা। অনেকটা রিইউনিয়নের মতো।

তিন বছর পর আচমকাই বিল্টু ওরফে আয়ুষের সঙ্গে গল্ফগ্রিনের রাস্তায় দেখা হয় তিথির। এ প্রসঙ্গে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, “আচমকাই ভাইয়ের সঙ্গে দেখা। তিন বছর পর যেন পুরনো ভাইকে খুঁজে পাওয়া। গল্ফগ্রিনে চা খেতে গিয়েছিলাম। সেখানেই দেখা হল। প্রচুর আড্ডা হয়েছে। শুটিংয়ের সময়ের বিভিন্ন ঘটনার কথা মনে পড়ছিল।” ঝিলিক, বিল্টু আর ফুলকিকে এক ফ্রেমে দেখে সকলের মনে একটাই প্রশ্ন। তবে কি পর্দায় তাঁদের তিন জনকে আবারও দেখা যাবে? তা তো সময়ই বলবে।

Bengali Serial Tithi Basu Bhavana Bannerjee Tollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy