Advertisement
E-Paper

প্রকাশ পেল সন্তানের মুখ, স্বামীর সঙ্গে মুম্বই বিমানবন্দরে ধরা দিলেন অভিনেত্রী কাজল অগ্রবাল

মা হওয়ার পর সন্তানের মুখ প্রচারমাধ্যমের সামনে আনেননি অভিনেত্রী কাজল অগ্রবাল। পুত্র কেমন দেখতে, তা নিয়ে আগ্রহী ছিলেন অনেকেই। অবশেষে তাকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৯:১০
দেখা গেল কাজলপুত্রের মুখ।

দেখা গেল কাজলপুত্রের মুখ।

কিছু দিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল অগ্রবাল। ছেলের নাম রেখেছেন নীল। এত দিন সন্তানের মুখ প্রচারমাধ্যমের সামনে আনেননি অভিনেত্রী। তাই কেমন দেখতে তাঁর সন্তান, তা নিয়ে আগ্রহী ছিলেন অনেকেই। অবশেষে সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গেল ‘সিংহম’ ছবির অভিনেত্রীকে।

মুম্বই বিমানবন্দরে কাজলকে দেখা গেল স্বামী গৌতম কিচলু ও পুত্র নীলের সঙ্গে। সাবেকি পোশাকে ছোটদের ঠেলাগাড়িতে করে ছেলেকে নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। পাশে গৌতমের পরনে ছিল মেরুন রঙের ঢিলেঢালা ফতুয়া। হাসিমুখেই ক্যামেরার সামনে ধরা দেন তিন জন।

মা হওয়ার কয়েক মাসের মাথাতেই অভিনয়ে ফিরেছেন কাজল। কমল হাসনের বিপরীতে ‘ইন্ডিয়ান টু’ ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি অতিরিক্ত ওজন ঝরাতে শরীরচর্চা করতেও দেখা যায় তাঁকে। ২০২০ সালে শ্যুটিং শুরু হলেও বিভিন্ন কারণে বন্ধ ছিল ছবির কাজ। চলতি বছরে ফের শুরু হয়েছে শ্যুটিং।

Kajal Aggarwal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy