Advertisement
E-Paper

বান্ধবীর বাড়িতে গিয়ে ‘বিশেষ খাবার’ খেয়ে ‘ফুড কোমা’য় চলে গেলেন করিনা!

রুতুজা দিবেকরের বাড়িতে গিয়েছিলেন দুই বোন। সেখানে সেরেছেন মধ্যাহ্নভোজ। সমাজমাধ্যমে তারই কিছু মুহূর্ত তুলে ধরেছেন করিনা এবং করিশ্মা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:২০
রুতুজার বাড়িতে করিনা ও করিশ্মা।

রুতুজার বাড়িতে করিনা ও করিশ্মা। —ফাইল চিত্র

বলিউডের ‘বেবো’ এবং ‘লোলো’ সম্প্রতি তাঁদের বান্ধবী রুতুজা দিবেকরের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সারেন মধ্যাহ্নভোজ। সমাজমাধ্যমে তারই কিছু মুহূর্ত তুলে ধরেছেন কপুর পরিবারের দুই কন্যা। রুতুজা পেশায় পুষ্টিবিদ। তাই খাবারের তালিকাও ছিল অন্য রকম। রতুজা মহারাষ্ট্রের এমন কিছু খাবার রান্না করেছিলেন, যা সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরা।

জুনকা বাখার, অম্বারি ভাজি, কোঠিম্বির বড়ি, সোলকড়ির মতো আরও নানা উপাদেয় খাবার ছিল দুপুরের মেনুতে। এমন আয়োজন করার জন্য সমাজমাধ্যমে রুতুজাকে ধন্যবাদ জানিয়েছেন দু’জনে। করিনা জানিয়েছেন, রুতুজার বাড়িতে এই খাবার খেয়ে তিনি ‘ফুড কোমা’য় চলে গিয়েছেন।

গত বুধবার রাতে মুম্বইয়ে জাঁকজমক করে নিজের জন্মদিন পালন করলেন করিনা কপূর খান। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কপুর, আলিয়া ভট্ট, মালাইকা অরোরা, করণ জোহর, সোহা আলি খান এবং কুনাল খেমু।

Kareena Kapoor Khan karishma kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy