Advertisement
E-Paper

Kartik Aryan: বিদ্যার জুতোয় পা গলালেন কার্তিক, কঠিনতম গানের দৃশ্য, দাবি নায়কের

বিদ্যা বালনের গানে এ বার হাজির কার্তিক আরিয়ান। কেমন সেই অভিজ্ঞতা? খুলে বললেন অভিনেতা নিজেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৪:৩৩
কার্তিক আরিয়ান। 

কার্তিক আরিয়ান। 

কাজটা মোটেই সহজ ছিল না। বরং ভীষণ, ভীষণ কঠিন। সে কথা নিজমুখেই কবুল করলেন কার্তিক আরিয়ান।

আর হবে না-ই বা কেন! বিদ্যা বালনের জনপ্রিয় গানগুলোর একটা। যে গানে, 'মঞ্জুলিকা'র ভুতুড়ে কাণ্ডকারখানায় এখনও মজে আসমুদ্রহিমাচল। তাতে বিদ্যারই জুতোয় পা গলানো কি সহজ কথা?

ছবির নাম 'ভুলভুলাইয়া ২'। সিক্যুয়েলে ফিরে আসছে ২০০৭-এ 'ভুলভুলাইয়া'র সাড়া ফেলে দেওয়া গান, 'আমি যে তোমার'। তবে শ্রেয়া ঘোষালের সেই অনবদ্য গান এ ছবিতে পুরুষ কণ্ঠে, অরিজিৎ সিংহের গাওয়া। আর তাতেই বিদ্যার বদলে অভিনয় করছেন কার্তিক।

শনিবারই গানের নতুন 'তাণ্ডব' সংস্করণ প্রকাশ উপলক্ষে ঘুরে গিয়েছেন কলকাতায়। এ শহরের 'আইকন' হলুদ ট্যাক্সির মাথায়, হাওড়া ব্রিজে ক্যামেরায় ধরা দিয়েছেন আত্মবিশ্বাসী কার্তিক। সেই ছবি শোরগোল ফেলেছে ইনস্টাগ্রামে। আর তার পাশাপাশিই ভাগ করে নিয়েছেন সেই নতুন গানের ভিডিয়ো।

ভুতুড়ে ছবির ভয় ধরানো মেকআপ। হিসহিসে গলায় কখনও মৃত্যুভয় দেখাচ্ছেন। কখনও বা হাতের পাতায় আগুন জ্বালিয়ে, আবির উড়িয়ে মাতছেন তাণ্ডব-নৃত্যে! আর সে কাজটা ছিল ভয়ানক শক্ত। ইনস্টাগ্রামে ভিডিয়োর ক্যাপশনে কার্তিক নিজেই লিখেছেন, 'আমার করা কঠিনতম গানের শ্যুট!'

একই কথা বলছেন ভক্তরাও। সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পছন্দের নায়ককে। কেউ লিখেছেন, 'এ পর্যন্ত এটাই তোমার সেরা অভিনয়।' কারও আবার মন্তব্য, 'ছবির সেরা মুহূর্ত এই গানেই। গায়ে কাঁটা দিচ্ছিল। সারা প্রেক্ষাগৃহে তখন সিটি-র বন্যা!'

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Kartik Aryan bidya balan Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy