কখনও মুখ ফুটে বললেনি তাঁরা প্রেম করছেন। কিন্তু হাবেভাবে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একে অপরের হাত ধরেছেন। তাঁদের প্রেমকাহিনি একটু আলাদা। কারণ প্রেমিক প্রেমিকার থেকে বয়সে ছোট। তাতে কী! প্রেমের আবার বয়স আছে নাকি! তাঁরা মালাইকা অরোরা খান ও অর্জুন কপূর। বলিপাড়ার ‘হট কাপল’ বলতে ইদানীং তাঁদেরকেই বোঝায়।
এক সঙ্গে পার্টি হোক, কিংবা কফি শপ, আবার বিদেশ ভ্রমণ— সর্বত্রই জুটিতে দেখা যায় তাঁদের। সম্প্রতি এক বিমানবন্দরে গভীর রাতে ক্যামেরাবন্দি হন এই যুগল। যা নেটাগরিকরা মোটেই ভাল চোখে দেখেননি। এত রাতেও প্রেম করছেন! কার্যত এমন ‘টিটকিরি’ই করেছেন অনেকে।
‘বান্ধবী’র সঙ্গে গাড়িতে অর্জুন। ছবি টুইটার।
আরও পড়ুন:
-
এক সময় চুটিয়ে প্রেম করেছেন, ঘটেছে তিক্ত বিচ্ছেদ, তবুও প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন উরফির মতো তারকারা
-
কল্পবিজ্ঞানধর্মী থ্রিলার ‘যশোদা’র ট্রেলারে চমক দেখালেন ছবির মধ্যমণি সামান্থা রুথ প্রভুই
-
বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন কি ঠিক? ভক্তের প্রশ্ন শুনে যা বলেছিলেন অক্ষয় কুমার
-
‘পোশাক সাফ করে ফেরত পাঠাইনি, তাই রণবীরের নিরাবরণ ছবি তোলা হল’, কিকুর কথায় হেসে খুন অক্ষয়
আকাশি রঙের হুডি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে অর্জুনকে। তাঁর পাশে বসে মোহময়ী মালাইকা। ক্যামেরার ঝলকানি দেখে গাড়িতে বসে মুখ ঢাকতে দেখা গিয়েছে অর্জুনকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মালাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে অত রাতে তাঁর সঙ্গে গিয়েছিলেন অর্জুন কপূর।
তবে নিন্দকরা যা-ই বলুন না কেন, তা কোনও দিনই পাত্তা দেননি মালাইকা-অর্জুন। বরং লুকোছাপা না করে বরাবরই ‘বুক চিতিয়ে’ একে অপরের হাত ধরে জনসমক্ষে ঘুরে বেড়ান।