Advertisement
E-Paper

চেম্বুরের অনুষ্ঠানে সোনুর উপর হামলা, উত্তর ভারতে শো থাকলে কী করেন মিকা?

সোনুর উপর হামলার পর নিরপত্তা নিয়ে উদ্বেগে শিল্পীরা, উত্তর ভারতে অনুষ্ঠান থাকলে নিরাপত্তার কেমন বন্দোবস্ত করেন গায়ক?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২১
 Mika Singh talked about security after Sonu Nigam selfie incident dgtl

সোনুর উপর অনুষ্ঠানে আচমকা হামলা, শিল্পীর সম্মান প্রসঙ্গে মুখ খুললেন মিকা। ফাইল চিত্র।

সোমবার রাতে মুম্বইতে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়েছিলেন গায়ক সোনু নিগম। মঞ্চে গাইছেন শিল্পী, আচমকাও স্টেজে তাঁর উপর চড়াও হন চেম্বুরের বিধায়কের ছেলে। দাবি ছিল শিল্পীর সঙ্গে একটা নিজস্বী তোলার। সোনুর ম্যানেজারকে ধাক্কা দেন, নিরপত্তারক্ষীকে মঞ্চ থেকে ফেলে দেন, এমনকি, সোনুর চুল ধরে টানেন। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে চিন্তায় সঙ্গীতশিল্পীরা। বেশির ভাগ সময় খোলা মঞ্চেই গাইতে হয় তাঁদের। তাই যে কোনও অঘটন ঘটার সম্ভবনা থেকেই যায়। গায়ক মিকা সিংহ এই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। পাশপাশি এ-ও জানিয়েছেন, মুম্বইতেই এত দিন সবথেকে বেশি সুরক্ষিত মনে করতেন নিজেকে। তবে উত্তর ভারতের অনুষ্ঠানে গেলে কমপক্ষে ১০ জন নিরাপত্তারক্ষীর প্রয়োজন মিকার।

সোনু নিগমের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করে মিকা লিখেছেন, ‘‘যা হয়েছে খুবই দুঃখজনক। তা-ও আবার মুম্বইতে। যে শহর সব থেকে নিরাপদ। আমিও শো করি। যখনই উত্তর ভারতে যাই কমপক্ষে ১০ জন নিরাপত্তারক্ষী থাকেই আমার সঙ্গে। উল্টো দিকে, মুম্বইতে আমার কোনও নিরাপত্তার প্রয়োজনই পড়ে না।প্রতি়টি শিল্পীর সম্মান পাওয়াটা কাম্য। আমরা তোমার সঙ্গে আছি, সোনু।’’

এই ঘটনার পর সোনুর কাছে ক্ষমা চেয়েছেন বিধায়ক কাশ ফাটরেকর ও তাঁর মেয়ে সুপ্রদা ফটরেকর। আপাতত মুম্বইতে নেই সোনু। গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান শিল্পী।

sonu nigam Mika Singh Bollywood Singers harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy