Advertisement
E-Paper

কটাক্ষে জেরবার নব্যা! অভিনয় থেকে দূরে থেকেও কেন নিশানায় তিনি? মুখ খুললেন অমিতাভের নাতনি

সম্পর্কে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি নব্যা। নিজেকে খুবই লাজুক ও অন্তর্মুখী বলে দাবি তাঁর। এই স্বভাবের জন্য অনেক মানুষই তাঁকে ভুল বোঝেন বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫
অমিতাভের নাতনি নব্যা কেন কটাক্ষের শিকার?

অমিতাভের নাতনি নব্যা কেন কটাক্ষের শিকার? ছবি: সংগৃহীত।

প্রায়ই খবরে উঠে আসেন নব্যা নবেলী নন্দ। তবে অভিনয়ে তিনি আসেননি। প্রথম থেকেই নিশ্চিত ছিলেন, রুপোলি দুনিয়ায় তিনি পা রাখবেন না। পরিবর্তে বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন জগৎ। সফল উদ্যোগপতি হয়ে ওঠাই তাঁর লক্ষ্য। তবে বিনোদনজগৎ থেকে দূরে থেকেও কুকথা শুনতে হয়েছে তাঁকে। ধেয়ে এসেছে নানা কটাক্ষ। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন নব্যা।

নব্যা সম্পর্কে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি। নিজেকে খুবই লাজুক ও অন্তর্মুখী বলে দাবি তাঁর। এই স্বভাবের জন্য অনেক মানুষই তাঁকে ভুল বোঝেন বলেও জানিয়েছেন তিনি। এই ভুল ধারণার জন্য নানা কুকথা শুনতে হয় তাঁকে। কিন্তু এ সব যাতে নিজের আত্মবিশ্বাসে প্রভাব না ফেলে, সে ব্যাপারে তিনি সচেতন থাকার চেষ্টা করেন। কটাক্ষের শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি সমাজমাধ্যমে যা দেখি, তাতে নিজেকে প্রভাবিত হতে দিই না। আমিও সমাজমাধ্যমে যথেষ্ট পরিমাণে ঘৃণার মুখোমুখি হয়েছি। কিন্তু আমি চেষ্টা করি, সেগুলো যেন আমাকে প্রভাবিত না করে। আমার কাজের জন্যই ‘পাবলিক ফিগার’ হিসাবে সমাজমাধ্যমে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

নব্যা আরও বলেন, “আমি মানুষের জন্যই কাজ করি। তাই মানুষ আমার ও আমার কাজ সম্পর্কে কী বলছেন, তা শোনা বা জানা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এতে আমি আরও ভাল ভাবে কাজটা করতে পারি এবং তাঁদের চাহিদা পূরণ করতেও সক্ষম হই। তাই ব্যক্তিগত কারণে নয়, কাজের জন্যই আমি সমাজমাধ্যম ব্যবহার করি।”

Navya Naveli Nanda Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy